অচিন্ত্য মজুমদার
প্রকাশিত: ৫ই মে ২০২০ বিকাল ০৪:৫৪
৯০৫
অচিন্ত্য মজুমদার:: আজ ৫ মে। ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য, প্রাক্তন ধর্ম প্রতিমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আলহাজ মোশারেফ হোসেন শাজাহানের ৮ম মৃত্যুবার্ষিকী।
২০১২ সালের এই দিনে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সে দিন লাশ দেখার জন্য অগণিত মানুষের ঢল নামে ভোলা শহরে। প্রিয় মানুষটির মৃত্যুর খবরে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। আত্মীয়-স্বজন, দলীয় সহযোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীদের কান্না ও আহাজারীতে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।
সে দিন রাজনৈতিক নেতাকর্মী ও শুভাকাংক্ষীরা তাকে অশ্রুসিক্ত ভালোবাসায় শেষবারের মতো শ্রদ্ধা জানান।
দিনটি উপলক্ষে প্রতি বছর জেলা বিএনপির কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল, শোক র্যালী এবং শহরের আলিয়া মাদ্রাসা সংলগ্ন পারিবারিক কবরস্থানে কবর জিয়ারতের পাশাপাশি আপ্যায়নের আয়োজন করা হয়। কিন্তু এ বছর করোনা ভাইরাসের সংক্রমণে দেশের পরিস্থিতি বিবেচনা করে ছোট পরিসরে তার মৃত্যুবার্ষিকী পালিত হবে।
এদিকে, মোশারেফ হোসেন শাজাহানের ৮ম মৃত্যুবার্ষিকীতে তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরতে গিয়ে জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর বলেন, মোশারেফ হোসেন শাজাহানের মত রাজনীতিবিদ বর্তমান সমাজে বিরল। তিনি নিরঅহংকার ও মানবতাবাদী মানুষ ছিলেন। তিনি সব সময় সমাজের কল্যাণের কথা ভাবতেন। যেখানেই মানবতার দূর্যোগ দেখা দিয়েছিল সেখানেই তিনি তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে ছিলেন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত