অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় স্বঘোষিত নব্য রাজাকারদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিতের দাবি প্রতিবাদ সমাবেশ

মো: ইয়ামিন

প্রকাশিত: ১৫ই জুলাই ২০২৪ রাত ০৯:২১

remove_red_eye

৩২৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে স্লোগান দিয়ে নিজেদের নব্য ‘রাজাকার’ দাবি করা শিক্ষার্থীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত ও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির শিক্ষার্থীরা।
সোমবার (১৫ জুলাই) বেকাল ৪ টার দিকে  ভোলা প্রেস ক্লাবের  সামনে ‘মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এসব দাবি জানান তারা। এসময় ভোলা মুক্তিযুদ্ধের সন্তান-নাতী,ছাত্রলীগ সহ বিভিন্নছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন। 
এ সময় তাদের একাত্তরের রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়,২৪ এর রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’, ‘জয় বাংলা’ বলে স্লোগান দিতে দেখা যায়।
প্রতিবাদ সমাবেশ ছাত্রলীগ,মুক্তিযোদ্ধার সন্তনরা,নাতি ও স্বাধীনতার স্বপক্ষের ছাত্ররা এসময় অংশ নেয়। 
এসময় বক্তরা বলেন,স্বাধীনতার ৫৩ বছর পরে এসে নিজেদের রাজাকার বলে দাবি করা রাষ্ট্রদ্রোহিতার শামিল। আমরা এই স্বঘোষিত নব্য রাজাকারদের চিহ্নিত করে শাস্তি ও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি জানাই। 
এসময় বক্তরা আরো বলেন, যারা দেশের সুনামধন্য প্রতিষ্ঠানে পড়াশোনা করে  যারা প্রকাশ্যে নিজের আত্মপরিচয়, জন্মপরিচয়, ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে, ‘তুমি কে, আমি কে; রাজাকার! রাজাকার!’ স্লোগান দিয়েছে, এরা সবাই এই যুগের রাজাকার। তাই এদের সকলকে চিহ্নিত করে রাষ্ট্রদ্রোহী মামলা করার দাবি জানান।
তারা আরো বলেন, বাংলাদেশের সংবিধান ও আইন অনুযায়ী, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি এবং রাজাকারদের সমর্থনকারী কার্যকলাপ আইনত অপরাধ হিসেবে বিবেচিত। এ জন্য সরকার ও আইন প্রয়োগকারী সংস্থাগুলির উচিত এই ধরনের কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা এবং জাতীয় সংহতি ও মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান
এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধার সন্তান ও ভোলা জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি  আজিজ মেহরাব মোল্লা,- মুক্তিযোদ্ধা৷ সন্তান ও ভোলা জেলা ছাত্রলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক, মাশরুর মাহামুদ  নিলয়,সরদার রিহান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইমরান হোসেন কিরণ,যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফয়সাল সহ মুক্তিযুদ্ধের স্বপক্ষের শিক্ষার্থীরা।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...