বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৫ই জুলাই ২০২৪ সন্ধ্যা ০৬:৫৭
৩০৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের পর এবার শহীদুল্লাহ হল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও দোয়েল চত্বর এলাকায় সংঘর্ষের খবর পাওয়া গেছে।
সোমবার (১৫ জুলাই) বিকেল পৌনে ৬টার দিকে এ খবর পাওয়া যায়।
এর আগে, বিজয় একাত্তর হলের সামনে কোটা আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে।
ঢামেক-শহীদুল্লাহ হলের আশপাশের এলাকায় থাকা শিক্ষার্থীরা জানান, শহীদুল্লাহ হলের দিক থেকে গুলির আওয়াজ ভেসে আসছে। সেদিক থেকে আহত কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
দোয়েল চত্বর পর্যন্ত সংঘর্ষের বিস্তার ঘটেছে। সেখানে পাল্টাপাল্টি ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ চলছে। সংঘর্ষে অংশ নেওয়া তরুণদের দেশীয় অস্ত্র বহন করতে দেখা গেছে।
শেষ খবর অনুযায়ী, ঢামেক হাসপাতাল ও দোয়েল চত্বরের মাঝের রাস্তায় দুই পক্ষ অবস্থান করছে। একটু পরপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে।
এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়। খবর পেয়ে বিকেল ৫টা ৪০ মিনিটে রাজু ভাস্কর্যের সামনে থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দিকে যান।
এ সময় রাজু ভাষ্কর্য এলাকা প্রায় ফাঁকা হয়ে যায়। তবে এমন ঘটনাকে কেন্দ্র করে কোনো পুলিশ সদস্যকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে দেখা যায়নি।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে পুলিশি কার্যক্রম কিংবা অ্যাকশন নিতে গেলে উপাচার্যের অনুমতি প্রয়োজন। যদি তারা পুলিশের কোনো সহযোগিতা চায়, তবে ঢাবিতে পুলিশ প্রবেশ করে সব ধরনের সহযোগিতা করবে।
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবীতে ঐক্যের ডাক
মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চরফ্যাশনে সংকটে হাজারো জেলে
চরফ্যাশনে নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা
ভোলায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
ভোলায় জেলেদের মাঝে চাল বিতরণ শুরু
লালমোহনে কাভার্ড ভ্যানসহ ৯ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ
লালমোহনে সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
একনেকে সৌরবিদ্যুৎকেন্দ্রসহ ১৩ প্রকল্প অনুমোদন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত