অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৮ই জুলাই ২০২৬ | ২৪শে আষাঢ় ১৪৩৩

আন্দোলনরত শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার আহ্বান ওবায়দুল কাদেরের

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১০ই জুলাই ২০২৪ রাত ০৮:২২

remove_red_eye

২৫৬

আন্দোলনরত শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি আজ বুধবার দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অনুরোধ জানান। 
আদালত বাস্তবসম্মত সিদ্ধান্ত দিয়ে রায় দেবে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত। মানুষের দুর্ভোগ হয় এমন কর্মসূচি পরিহার করে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার অনুরোধ জানাচ্ছি।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর সব কর্মসুচি সম্পূর্ণ হয়েছে। বেইজিং এ তাঁর রাত্রীযাপনের কথা ছিল। কিন্তু তিনি সেখানে না থেকে রাতেই দেশে ফিরে আসবেন।
সেতুমন্ত্রী  বলেন, ‘কোটার বিষয়ে সিদ্ধান্ত নেবে সর্বোচ্চ আদালত। জানা গেছে আগস্ট মাসে চূড়ান্ত শুনানিতে শিক্ষার্থীদের দাবি সুবিবেচনা করে সিদ্ধান্ত দেবে আদালত। আদালত শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে বলেছে। আমরা শিক্ষার্থীদের অনুরোধ করবো ফিরে যেতে।’
তিনি বলেন, তারা আদালতের নির্দেশ মেনে ফিরে গেলো কি না তা পর্যবেক্ষণ করে দেখি। না ফিরে গেলে কি করা হবে এখনই এসব বলা সমীচীন হবে না, ভাবছি না।
ওবায়দুল কাদের বলেন, ‘তারা যে বিষয় নিয়ে আন্দোলন করছে, আমরা তো সেই কোটা মুক্ত সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা আমাদের সিদ্ধান্ত থেকে সরছি না। আদালতের সিদ্ধান্ত হবে চূড়ান্ত। আশা করি বাস্তব সম্মত রায় দিয়ে সিদ্ধান্ত দিবে আদালত।’ 
তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ব্যাপারটা আমাদের যোগোযোগ আছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। অচীরেই সমস্যা সমাধান হবে।’
প্রধানমন্ত্রীর দেশে আসা নিয়ে কাদের বলেন, সায়েমা ওয়াজেদ দেশে আছেন। তিনি কিছুটা অসুস্থ। তাই রাতেই দেশে ফিরছেন প্রধানমন্ত্রী।
তবে প্রধানমন্ত্রীর সফর নিয়ে অনেকেই মিথ্যা ও ভুল তথ্য দিচ্ছে বলেও জানান তিনি।
এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, আফজাল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ দপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য সাহাবউদ্দিন ফরাজী উপস্থিত ছিলেন।

চরফ্যাশন-মনপুরায় স্পিকার ও ভূমিমন্ত্রীর যৌথ সফরের ঘোষণা

চরফ্যাশন-মনপুরায় স্পিকার ও ভূমিমন্ত্রীর যৌথ সফরের ঘোষণা

ভোলা ও লালমোহনে সিএনজি চালকদের মানববন্ধন প্রতিবাদ সভা রাস্তা অবরোধ

ভোলা ও লালমোহনে সিএনজি চালকদের মানববন্ধন প্রতিবাদ সভা রাস্তা অবরোধ

চরফ্যাশনে জেলেদের তালিকা হালনাগাদ করণে সভা অনুষ্ঠিত

চরফ্যাশনে জেলেদের তালিকা হালনাগাদ করণে সভা অনুষ্ঠিত

চরফ্যাশন আদালত ভবনের সামনে প্রবাসীকে মারধর

চরফ্যাশন আদালত ভবনের সামনে প্রবাসীকে মারধর

ভোলায় সর্জান পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র

ভোলায় সর্জান পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র

ভোলায় জনপ্রিয় হচ্ছে নাগা মরিচের চাষ

ভোলায় জনপ্রিয় হচ্ছে নাগা মরিচের চাষ

মনপুরার টানা বৃষ্টিতে জলাবদ্ধতা চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা

মনপুরার টানা বৃষ্টিতে জলাবদ্ধতা চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা

তজুমুদ্দিনে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তার ভিডিও ভাইরাল , থানায় মামলা আটক ৪

তজুমুদ্দিনে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তার ভিডিও ভাইরাল , থানায় মামলা আটক ৪

স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান

৬ দিনের বিরতির পর সংসদ অধিবেশন শুরু, চলছে প্রশ্নোত্তর পর্ব

৬ দিনের বিরতির পর সংসদ অধিবেশন শুরু, চলছে প্রশ্নোত্তর পর্ব

আরও...