অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় বেতন ভাতা ও চাকরী স্থায়ী করণের দাবী শেলটেক শ্রমিকদের বিক্ষোভ মিছিল

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা মে ২০২০ রাত ১১:৩২

remove_red_eye

৯৮৩

বাংলার কন্ঠ প্রতিবেদক:: বকেয়া বেতন ভাতা ও চাকরী স্থায়ীকরণের দাবীতে ভোলায় শেলটেক সিরামিক ইন্ডাষ্ট্রি লিমিটেডের কয়েক শতাধিক শ্রমিকরা আন্দোলন ও বিক্ষোভ মিছিল করে। সোমবার (০৪ মে) সকালে ইন্ডাষ্ট্রির সামনে কয়েক শ্রমিক এই বিক্ষোভ মিছিল করে মার্চ থেকে ২ মাসের বেতন ও চাকরী স্থায়ী করার দাবি জানায়। ২ মাসের বেতন না পাওয়ায় শ্রমিকরা মানবতর জীবন যাপন করছেন বলে এসময় তারা জানিয়েছেন। পরে শেলটেক কর্তৃপক্ষের পক্ষে ৩ দিনের মধ্যে বেতন ভাতা দেয়ার আশ্বাস প্রদান করায় শ্রমিকরা আন্দোলন স্থগিত করে।

একাধিক শ্রমিক বলেন, করোনাভাইরাসের কারণে শেলটেক সিরামিক ইন্ডাষ্ট্রি লিমিটেড কর্তৃপক্ষ ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করে। ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করা হলেও গত ২ মাসের বেতন দেওয়া হচ্ছে না। বেতনের জন্য কর্তৃপক্ষকে জানালে তারা এ বিষয়ে কোন কর্ণপাত করছে না। তারা বলেন, এই সামান্য বেতন দিয়ে আমাদের সংসার চালাতে হয়। কিন্তু এখন বেতন বন্ধ করে দেওয়ায় আমরা মানবেতন জীবনযাপন করছি। এছাড়াও শেলটেক কর্তৃপক্ষ আমাদের নিয়োগের ৩ বছর অতিবাহিত হওয়ার পরও এখনও চাকরী স্থায়ী করছেন না। আমরা যদি সুস্বাস্থ্যতার কারণে একদিন ডিউটিতে আসতে না পারি তাহলে আমাদের বেতন কর্তন করা হয়। আমাদেরকে চাকরী নিয়ম অনুযায়ী কোন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। তাই আমরা সুবিধা বঞ্চিত শ্রমিকরা আমাদের দাবী আদায়ের জন্য আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। যতদিন পর্যন্ত আমাদের দাবী আদায় না হবে, ততদিন পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।

ভোলা শেলটেক সিরামিক ইন্ডাষ্ট্রি লিমিটেড এইচ আর এডমিন শাফকাত শরীফ  জানায়, আমরা উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে ৩দিনের মধ্যে বেতন দেওয়ার চেষ্টা করবো পাশাপাশি যাদের কাজের পারর্ফম ভালো তাদেরকে স্থায়ী করা হবে বলে আশ্বস্ত করেন।  

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...