বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৭ই জুলাই ২০২৪ সন্ধ্যা ০৭:০৪
২৭৩
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, মুসলিম ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে হিজরি সন। তাই হিজরি নববর্ষ মুসলিম জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ।
তিনি ‘হিজরি (আরবি) নববর্ষ’ উপলক্ষ্যে আজ দেয়া এক বাণীতে এসব কথা বলেন। আগামীকাল ৮ জুলাই ‘হিজরি (আরবি) নববর্ষ’। রাষ্ট্রপতি এ উপলক্ষ্যে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে বলেন, ইসলামের প্রচার ও প্রসারে হিজরি সনের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। ৬২২ খ্রিষ্টাব্দের ১২ সেপ্টেম্বর মহান আল্লাহর নির্দেশে হযরত মুহাম্মদ (সা.) মক্কা হতে মদিনায় হিজরত করেন। মুসলিম জ্যোতির্বিজ্ঞানীরা ৬২২ খ্রিষ্টাব্দের ১৪ বা ১৫ জুলাইয়ের সূর্যাস্তের সময়কে হিজরি সন শুরুর সময় হিসেবে নির্ধারণ করেছেন।
মো. সাহাবুদ্দিন উল্লেখ করেন, হিজরি সাল ৬৩৮ খ্রিষ্টাব্দ থেকে তৎকালীন মুসলিম বিশ্বের শাসক ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুকের (রাঃ) শাসন আমলে হিজরি সন গণনা শুরু হয়। হিজরি সন গণনার সাথে জড়িয়ে আছে বিশ্ব মুসলিমের তাহজিব-তামাদ্দুন। ইসলামের বিভিন্ন বিধিবিধান, রোজা, হজ, ঈদ, শবে বরাত, শবে কদর বিভিন্ন ইসলামিক আচার অনুষ্ঠান হিজরি সন অনুযায়ী পালন করা হয়।
রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল থেকে এদেশের সকল ধর্মের মানুষ নিজস্ব ধর্মীয় আচার-অনুষ্ঠান অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে পালন করে আসছে, যা আমাদের সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন। সেই ধারাবাহিকতায় নানা আয়োজনের মধ্য দিয়ে দেশব্যাপী ১৪৪৬ হিজরি নববর্ষ বরণ করা হবে- এটাই সকলের প্রত্যাশা।
মহান আল্লাহর কাছে রাষ্ট্রপতির এটাই প্রার্থনা - ‘নতুন হিজরি বছরটি সকলের জন্য মঙ্গল, কল্যাণ এবং শান্তিময় হোক’।
চরফ্যাশন-মনপুরায় স্পিকার ও ভূমিমন্ত্রীর যৌথ সফরের ঘোষণা
ভোলা ও লালমোহনে সিএনজি চালকদের মানববন্ধন প্রতিবাদ সভা রাস্তা অবরোধ
চরফ্যাশনে জেলেদের তালিকা হালনাগাদ করণে সভা অনুষ্ঠিত
চরফ্যাশন আদালত ভবনের সামনে প্রবাসীকে মারধর
ভোলায় সর্জান পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র
ভোলায় জনপ্রিয় হচ্ছে নাগা মরিচের চাষ
মনপুরার টানা বৃষ্টিতে জলাবদ্ধতা চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা
তজুমুদ্দিনে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তার ভিডিও ভাইরাল , থানায় মামলা আটক ৪
স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান
৬ দিনের বিরতির পর সংসদ অধিবেশন শুরু, চলছে প্রশ্নোত্তর পর্ব
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক