অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ | ২৬শে ভাদ্র ১৪৩৩

মানুষকে ঐক্যবদ্ধ হয়ে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে : মুজিবুর রহমান সরোয়ার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা জুলাই ২০২৪ বিকাল ০৫:৫০

remove_red_eye

৪৬১

              ভোলায় জেলা বিএনপি’র বিক্ষোভ সমাবেশ
 
এইচ আর সুমন : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলা জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি’র দাবীতে ভোলা জেলা বিএনপি’র সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল।
বুধবার ৩ জুলাই বেলা ১১টায় মহাজন পট্টি বিএনপি কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এর পুর্বে ভোলা পৌর ওয়ার্ড ও ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশে আসেন নেতাকর্মীরা।
 
এছাড়া  চরফ্যাশন, মনপুর, লালমোহন, তজুমদ্দিন, দৌলতখান ও বোরহান উদ্দিন উপজেলা থেকে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিতি দেখা যায়। খালেদা জিয়ার মুক্তির দাবীতে স্লোগানে মুখরিত ছিল ভোলা জেলা বিএনপি চত্বর।
 
ভোলা জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট মুজিবুর রহমান সরোয়ার।
 
ভোলা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মুক্তিযোদ্ধা শফিউর রহমান কিরন, যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ ট্রুম্যান, ফজলুল রহমান বাচ্চু মোল্লা,হুমায়ুন কবির সোপান, এনামুল হক, আবদুর রব আকন, বশির হাওলাদার, জেলা বিএনপির সদস্য ইয়ারুল আলম লিটন ভোলা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন,ভোলা জেলা শ্রমিকদলের সভাপতি শহিদুর রহমান মানিক, সাধারণ সম্পাদক তানভীর তালুকদার, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্টু, যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আঃ কাদের সেলিম। সিনিয়র সহ-সভাপতি ফকরুল ইসলাম ফেরদৌস, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিল হোসেন ওয়াদুদ, সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি  জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক আলামিন হাওলাদারসহ ভোলা জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর উপস্থিত ছিলেন।
এছাড়াও বিভিন্ন উপজেলার বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে মুজিবুর রহমান সরোয়ার বলেন বিএনপি’র চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা প্রতিহিংসার শিকার।তিনি আরও বলেন খালেদা জিয়া ছাড়া দেশ চলবেনা, রাজনীতি চলবেনা। আজকের আন্দোলন খালেদা জিয়ার মুক্তির আন্দোলন। দেশ ও গনতন্ত্র রক্ষা করতে খালেদা জিয়ার মুক্তির বিকল্প নেই। রাজনীতি করতে হবে দেশের জন্য, বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে  খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।  
৭৯ বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থারাইটিস ছাড়াও হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন বিদেশে তার চিকিৎসা অতিব জরুরী আমরা সরকারকে বুঝানোর চেষ্টা করতেছি যদি এর ব্যর্থ হয় ঘটে সকল দায়ভার এবং আগামীতে কঠিন থেকে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আরও...