অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৮ই নভেম্বর ২০২৬ | ২৩শে কার্তিক ১৪৩৩


৫ ঘণ্টা নয়, মূল্যায়ন হবে ‘এক স্কুল কর্মদিবস’ সময়ে


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১লা জুলাই ২০২৪ রাত ০৯:১২

remove_red_eye

৩৬৮

নতুন শিক্ষাক্রমে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মূল্যায়নের পদ্ধতি চূড়ান্ত করা হয়েছে। সোমবার (১ জুলাই) জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির সভায় প্রস্তাবিত মূল্যায়ন পদ্ধতির ছোটখাটো সংশোধন ও পরিমার্জন সাপেক্ষে এটি চূড়ান্ত করা হয়।

 
 

 

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক মো. মশিউজ্জামান বাংলানিউজকে এ তথ্য  নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পাবলিক পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি অনুমোদন করা হয়েছে। তবে সেখানে কিছু ছোটখাটো সংশোধন-পরিমার্জন আছে।

‘আমরা আগে যেভাবে বলেছিলাম, ৫ ঘণ্টার পরীক্ষা, তা ঘণ্টা নয়, বেসিক্যালি হবে এক স্কুল কর্মদিবস অর্থাৎ একটা স্কুল সময় যা হয়, সেই সময়ের মধ্যে পরীক্ষা হবে। ’

তিনি আরও বলেন, যেভাবে আমরা বলেছি, প্রশ্ন পদ্ধতিতে মূল্যায়নের ক্ষেত্রে ৬৫ শতাংশ লিখিত এবং ৩৫ শতাংশ কার্যক্রম-ভিত্তিক, তা আছে। যেভাবে সেভেন পয়েন্ট স্কেলের কথা বলেছি, তা আছে, শিখনকালীন এবং সামষ্টিক মূল্যায়ন আছে, সবই ঠিক আছে। ছোটখাটো কিছু সংশোধনী আছে।

এনসিটিবি চেয়ারম্যান বলেন, যারা জানুয়ারিতে দশম শ্রেণিতে উঠবে, তাদের থেকেই পাবলিক পরীক্ষায় এ পদ্ধতি বাস্তবায়ন শুরু হবে। পরিমার্জন ও ছোটখাটো সংশোধনীগুলো ফাইনাল করে পরে বিস্তারিত জানাব।

এনসিটিবির খসড়া প্রস্তাবনা অনুযায়ী, প্রতিটি বিষয়ে মিড টার্ম ও বার্ষিক চূড়ান্ত পরীক্ষার সময় ধরা হয় পাঁচ ঘণ্টা। এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষাও পাঁচ ঘণ্টা করার প্রস্তাব জানানো হয়।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, ২০২৩ সালে প্রথম ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম শুরু হয়। চলতি বছর দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবমে এবং ২০২৫ সালে চতুর্থ, পঞ্চম ও দশম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চালু হবে। নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষা হবে ২০২৬ সালে।





চরফ্যাশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও দেশাত্মবোধক গানের আসর

চরফ্যাশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও দেশাত্মবোধক গানের আসর

আন্তর্জাতিক কৃষিপ্রযুক্তি মেলার পর্দা নামল, সক্রিয় অংশগ্রহণে জিজেইউএস

আন্তর্জাতিক কৃষিপ্রযুক্তি মেলার পর্দা নামল, সক্রিয় অংশগ্রহণে জিজেইউএস

দৌলতখানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি

দৌলতখানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি

মনপুরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মনপুরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৬ বছর ধরে ভাঙা ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ

১৬ বছর ধরে ভাঙা ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ

লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ভোলায় ৭ নভেম্বর উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের বিশেষ আয়োজন

ভোলায় ৭ নভেম্বর উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের বিশেষ আয়োজন

দৌলতখান বাজারকে দখল মুক্ত করতে প্রশাসনের অভিযান

দৌলতখান বাজারকে দখল মুক্ত করতে প্রশাসনের অভিযান

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

সার্বভৌমত্ব র‌্যালিতে পায়ে হেঁটে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে প্রধানমন্ত্রী

সার্বভৌমত্ব র‌্যালিতে পায়ে হেঁটে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে প্রধানমন্ত্রী

আরও...