অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

লালমোহনে ঘর নয় যেন রেণু পোনার গুদাম

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে জুন ২০২৪ সন্ধ্যা ০৭:৫৩

remove_red_eye

৩৬১

লালমোহন প্রতিনিধি : ঘর নয় যেন রেণু পোনার গুদাম। লালমোহন বদরপুর ইউনিয়নের দেবিরচর এলাকার বেড়ি বাঁধের উপর একটি বসত ঘর থেকে অবৈধভাবে পাচার করার উদ্দেশ্যে মজুদ রাখা ২২ টি ড্রাম ও বালতিতে রাখা ৫০ লক্ষ গলদা/বাগদা রেণু পোনা জব্দ করা হয়েছে। এসময় পাচারের সাথে জড়িত দুজনকে আটক করে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ২৭ জুন মৎস্য বিভাগের উদ্যোগে এই অভিযান পরিচালনা করেন লালমোহনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন।
অনুসন্ধানে জানা গেছে, লালমোহন বদরপুর ইউনিয়নের দেবিরচরসহ সেখানকার ৩টি স্পট দিয়ে প্রতিদিন ট্রলারে করে লক্ষ লক্ষ গলদা ও বাগদা রেণু নিরাপদে তেঁতুলিয়া নদী পাড়ি দিয়ে কালাইয়া-বাউফল হয়ে খুলনা যশোর পাচার করা হয়। লালমোহন উপজেলাসহ ভোলার চরফ্যাশন, তজুমদ্দিন, বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলার রেণু সংগ্রহ করে রাতের দিকে নিয়ে আসা হয় লালমোহন বদরপুর এলাকায়। এখান থেকে সুযোগ বুঝে বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের শিপন মাতাব্বর মাঝি ৩টি ট্রলারে করে রাতের আঁধারেই তেঁতুলিয়া নদী পাড় করে দেয়। লালমোহন নিরাপদ জোন নিশ্চিত করে এখানকার কয়েকজনের সাথে হাত মিলিয়ে পাচারকারীরা রাতের পর রাত রেণু পোনা পাচার করে আসছে। বিনিময়ে লালমোহনের ওই সিন্ডিকেট পায় নির্দিস্ট হারে কমিশন। প্রতিটি উপজেলার একাধিক ব্যক্তি এই পাচারচক্রের সাথে জড়িত হয়ে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন। শক্তিশালী এই সিন্ডিকেট মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ছোট ছোট শিশু থেকে শুরু করে খুদ্র জেলেদের দিয়ে রেণু পোনা নিধন করায়। এর ফলে বিভিন্ন প্রজাতির অসংখ্য মাছের রেণু ধ্বংস হচ্ছে।
লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন জানান, গোপন সংবাদের ভিত্তীতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় ৫০ লক্ষ চিংড়ী রেণু, ৫০ হাজার মিটার কারেন্ট জাল, পাচারের সাথে জড়িত মো. জসিম ও মো. সিরাজ নামে দুজনকে আটক করা হয়। রেণু তেঁতুলিয়া নদীতে অবমুক্ত করে জাল পুড়িয়ে ফেলা হয়েছে। আটক দুজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। রেণু ধ্বংস করে যারা এই ব্যবসার সাথে জড়িত তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। 
 
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...