অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৮ই জুলাই ২০২৬ | ২৪শে আষাঢ় ১৪৩৩

জুনে রেমিট্যান্সের পালে হাওয়া

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৯ই জুন ২০২৪ সন্ধ্যা ০৭:১৭

remove_red_eye

৩৩২

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রবাসীরা অর্থ পাঠাচ্ছেন স্বজনদের কাছে। আর ডলারে পাঠালেই বাড়তি দামের সঙ্গে মিলছে ২ দশমিক ৫ শতাংশ করে প্রণোদনা।

আর এতেই প্রবাসী আয়ের পালে বইছে নতুন হাওয়া। জুনের প্রথম সপ্তাহে এমন তথ্য মিলছে। সাত দিনে এলো ৭২ কোটি ৬২ লাখ ৯০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৮ হাজার ৪৯৭ কোটি ৫৯ লাখ টাকা। প্রতি ডলার ১১৭ টাকা হিসাবে।

রোববার (০৯ জুন) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

তথ্য অনুযায়ী, চলতি জুন মাসে প্রতিদিন প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১০ কোটি ৩৭ লাখ ৫৫ হাজার ৭১৪ মার্কিন ডলার, যা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। আগের মাস মে-তে ৪৬ মাসের মধ্যে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছিল। সে মাসে প্রতিদিন প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ৭ কোটি ৫১ লাখ ২৯ হাজার ৩৩৩ মার্কিন ডলার। আর আগের বছরের জুন মাসে প্রতিদিন দেশে এসেছিল ৭ কোটি ৩৩ লাখ ২ হাজার ৬৬৬ মার্কিন ডলার।

এ তথ্য বলছে, চলতি ২০২৩-২৪ অর্থবছরের শেষ মাস জুনে প্রবাসীরা সর্বোচ্চ হারে প্রবাসী আয় পাঠিয়েছেন। চলতি বছরের এপ্রিল পর্যন্ত প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে বৈধভাবে প্রবাসী আয় পাঠালে প্রতি ডলারে পেয়েছেন ১১০ টাকা ৫০ পয়সা। মে মাসের প্রথম সপ্তাহে প্রবাসী আয়ের ‍প্রতি ডলারের দাম ১১৭ টাকা করার পর থেকে প্রবাসী আয় বাড়তে থাকে, যার প্রভাব পড়ে জুনের প্রথম সপ্তাহেও।

তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭ কোটি ২৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। সরকারের মালিকানাধীন বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১ কোটি ৯০ হাজার মার্কিন ডলার। এছাড়া বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৪ কোটি ১৩ লাখ মার্কিন ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৪ লাখ ২০ হাজার মার্কিন ডলার।

চরফ্যাশন-মনপুরায় স্পিকার ও ভূমিমন্ত্রীর যৌথ সফরের ঘোষণা

চরফ্যাশন-মনপুরায় স্পিকার ও ভূমিমন্ত্রীর যৌথ সফরের ঘোষণা

ভোলা ও লালমোহনে সিএনজি চালকদের মানববন্ধন প্রতিবাদ সভা রাস্তা অবরোধ

ভোলা ও লালমোহনে সিএনজি চালকদের মানববন্ধন প্রতিবাদ সভা রাস্তা অবরোধ

চরফ্যাশনে জেলেদের তালিকা হালনাগাদ করণে সভা অনুষ্ঠিত

চরফ্যাশনে জেলেদের তালিকা হালনাগাদ করণে সভা অনুষ্ঠিত

চরফ্যাশন আদালত ভবনের সামনে প্রবাসীকে মারধর

চরফ্যাশন আদালত ভবনের সামনে প্রবাসীকে মারধর

ভোলায় সর্জান পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র

ভোলায় সর্জান পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র

ভোলায় জনপ্রিয় হচ্ছে নাগা মরিচের চাষ

ভোলায় জনপ্রিয় হচ্ছে নাগা মরিচের চাষ

মনপুরার টানা বৃষ্টিতে জলাবদ্ধতা চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা

মনপুরার টানা বৃষ্টিতে জলাবদ্ধতা চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা

তজুমুদ্দিনে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তার ভিডিও ভাইরাল , থানায় মামলা আটক ৪

তজুমুদ্দিনে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তার ভিডিও ভাইরাল , থানায় মামলা আটক ৪

স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান

৬ দিনের বিরতির পর সংসদ অধিবেশন শুরু, চলছে প্রশ্নোত্তর পর্ব

৬ দিনের বিরতির পর সংসদ অধিবেশন শুরু, চলছে প্রশ্নোত্তর পর্ব

আরও...