বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৮ই জুন ২০২৪ সন্ধ্যা ০৬:২৩
৩৬৪
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় অভিযুক্ত সিয়াম হাওলাদারকে ১৪ দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (৮ জুন) সিয়ামকে পশ্চিমবঙ্গের বারাসাতের স্পেশাল কোর্টে তোলা হলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঙ্গীতা লেট এ রায় দেন।
আগামী ২২ জুন সিয়ামকে আবার বারাসাত আদালতে তোলা হবে।
আদালতের অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর মন্দাক্রান্তা মুখোপাধ্যায় বলেন, এমপি আনারের দেহাংশ উদ্ধার এবং হত্যা করতে যেই অস্ত্র ব্যবহার করা হয়েছে, সেসব উদ্ধারের জন্যই সিয়ামকে পুলিশের রিমান্ডে নেওয়া হয়েছে। তাকে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী ৩৬৪, ৩০২, ২০১, ৩৪ ধারায় মামলা দেওয়া হয়েছে, পাশাপাশি ১২০ বি ধারাও দেওয়া হবে।
এরমধ্যে ৩৬৪ ধারা হত্যার উদ্দেশ্যে অপহরণ, ৩০২ ধারা অপরাধমূলক নরহত্যা, ২০১ ধারা তথ্য লোপাট অর্থাৎ অস্ত্র ও মরদেহ পরিকল্পনা করে সরিয়ে ফেলা, ৩৪ ধারা একত্রে ষড়যন্ত্র। ১২০ বি ধারা অপরাধমূলক ষড়যন্ত্র (একাধিক ব্যক্তির সমন্বয়ে) অর্থাৎ এ ধরনের মামলায় সর্বোচ্চ রায় হিসেবে বিচারক আমৃত্যু যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড দিতে পারেন।
তবে সূত্র মারফত জানা যাচ্ছে, সিয়ামকে ভারতের জেল হেফাজতে রাখা হবে না। তাকে বাংলাদেশে পাঠানো হতে পারে।
সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে নেপালে আটক হন সিয়াম হোসেন। শুক্রবার তাকে ভারতের কাছে হস্তান্তর করে নেপাল পুলিশ।
কলকাতা সিআইডি তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের ভোলা জেলার বোরহানউদ্দিনের বাসিন্দা সিয়াম। পিতা আলাউদ্দিন বালি। ৩৩ বছর বয়সী সিয়াম এমপি আনার হত্যাকাণ্ডের পর থেকে আত্মগোপনে ছিলেন।
শনিবার ভারতে সাপ্তাহিক ছুটির দিন থাকায় তাকে বারাসাতের স্পেশাল কোর্টে তোলা হয়।
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবীতে ঐক্যের ডাক
মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চরফ্যাশনে সংকটে হাজারো জেলে
চরফ্যাশনে নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা
ভোলায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
ভোলায় জেলেদের মাঝে চাল বিতরণ শুরু
লালমোহনে কাভার্ড ভ্যানসহ ৯ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ
লালমোহনে সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
একনেকে সৌরবিদ্যুৎকেন্দ্রসহ ১৩ প্রকল্প অনুমোদন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত