অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৮ই জুলাই ২০২৬ | ২৪শে আষাঢ় ১৪৩৩

আনার হত্যার মূল মামলা ভারতে, তদন্তও সেখানেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১লা জুন ২০২৪ সন্ধ্যা ০৭:০৫

remove_red_eye

৩৫৯

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার মূল মামলা ভারতে হয়েছে এবং মূল তদন্তও ভারতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।  

শনিবার (১ জুন) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘আমাদের বঙ্গবন্ধু শীর্ষক’ বক্তৃতা প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণীয় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, সংসদ সদস্য হত্যা হয়েছেন ভারতে। কাজেই হত্যাকাণ্ডের মূল মামলাটি হয়েছে ভারতে। ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের আসামি বিনিময় চুক্তি রয়েছে। আমাদের দেশে হলে আমরা আসামিকে দেশে আনার ব্যবস্থা করতাম। মূল মামলাটা (ভারত) তারা করেছে। আমরা দ্বিতীয় মামলা করেছি।  

তিনি বলেন, এই হত্যাকাণ্ডে জড়িত একজন পালিয়ে নেপাল গেছেন। তাকে ফিরিয়ে আনার জন্য যত ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন, আমরা গ্রহণ করছি। আমরা এখনও সুনিশ্চিত বলতে পারছি না যে, এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান শাহিন কোথায় আছেন!

মন্ত্রী বলেন, এমপি আনার হত্যাকাণ্ডের মূল মামলার তদন্ত ভারত করবে। তারা আমাদেরকে এ মামলায় সম্পৃক্ত করলে তবে আমরা সেখানে গিয়ে তদন্ত করব। নৃশংস এই হত্যাকাণ্ডে যারা জড়িত ও সহযোগিতা করেছে প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

চরফ্যাশন-মনপুরায় স্পিকার ও ভূমিমন্ত্রীর যৌথ সফরের ঘোষণা

চরফ্যাশন-মনপুরায় স্পিকার ও ভূমিমন্ত্রীর যৌথ সফরের ঘোষণা

ভোলা ও লালমোহনে সিএনজি চালকদের মানববন্ধন প্রতিবাদ সভা রাস্তা অবরোধ

ভোলা ও লালমোহনে সিএনজি চালকদের মানববন্ধন প্রতিবাদ সভা রাস্তা অবরোধ

চরফ্যাশনে জেলেদের তালিকা হালনাগাদ করণে সভা অনুষ্ঠিত

চরফ্যাশনে জেলেদের তালিকা হালনাগাদ করণে সভা অনুষ্ঠিত

চরফ্যাশন আদালত ভবনের সামনে প্রবাসীকে মারধর

চরফ্যাশন আদালত ভবনের সামনে প্রবাসীকে মারধর

ভোলায় সর্জান পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র

ভোলায় সর্জান পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র

ভোলায় জনপ্রিয় হচ্ছে নাগা মরিচের চাষ

ভোলায় জনপ্রিয় হচ্ছে নাগা মরিচের চাষ

মনপুরার টানা বৃষ্টিতে জলাবদ্ধতা চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা

মনপুরার টানা বৃষ্টিতে জলাবদ্ধতা চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা

তজুমুদ্দিনে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তার ভিডিও ভাইরাল , থানায় মামলা আটক ৪

তজুমুদ্দিনে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তার ভিডিও ভাইরাল , থানায় মামলা আটক ৪

স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান

৬ দিনের বিরতির পর সংসদ অধিবেশন শুরু, চলছে প্রশ্নোত্তর পর্ব

৬ দিনের বিরতির পর সংসদ অধিবেশন শুরু, চলছে প্রশ্নোত্তর পর্ব

আরও...