অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৮ই জুলাই ২০২৬ | ২৪শে আষাঢ় ১৪৩৩

বাংলাদেশ থেকে ৩৪ হাজার ৭৪১ জন হজযাত্রী সৌদী আরব পৌঁছেছেন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২২শে মে ২০২৪ সন্ধ্যা ০৬:৩৩

remove_red_eye

৩০৯

পবিত্র হজ পালনের উদ্দেশে বাংলাদেশ থেকে ৮৭টি ফ্লাইটে ৩৪ হাজার ৭৪১ জন হজযাত্রী সৌদী আরব পৌঁছেছেন।
আজ এক হজ বুলেটিনে এই তথ্য জানানো হয়।
বুলেটিনে জানানো হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৩৯টি,সৌদি এয়ারলাইন্স পরিচালিত ২৮টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ২০টি হজ ফ্লাইটে মোট ৩৪ হাজার ৭৪১ জন হজযাত্রী সৌদী আরব পৌঁছেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩০ হাজার ৯৯৪ জন হজযাত্রী সৌদি আরব গিয়েছেন। 
এ বছর সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬২ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮০ হাজার ৬৮৫ জন হজযাত্রী সৌদি আরব যাবেন বলে হজ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে। এরমধ্যে ৮৪ হাজার ২৪ জনের নামে ভিসা ইস্যু হয়েছে।  বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং প্রশাসনিক প্রথম দলের দলনেতা আবদুল আউয়াল হাওলাদারের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের এক নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। অপরদিকে হজ চিকিৎসক দলের উপদলনেতা এবং হজ আইটি দলের দলনেতা মক্কায় অবস্থিত হাসপাতালগুলো পরিদর্শন করেন এবং বাংলাদেশ থেকে আগত ভর্তিকৃত হজযাত্রীদের স্বাস্থ্য সম্পর্কে খোঁজ খবর নেন। 
সৌদি আরবে সর্বমোট ৩ জন হজযাত্রী ইন্তেকাল করেছেন। এরমধ্যে মক্কায় ২ জন ও মদিনায় ১ জন হজযাত্রী ইন্তেকাল করেন। সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র থেকে ৪ হাজার ৩৮৯ জন চিকিৎসা নিয়েছেন। চাঁদ দেখা সাপেক্ষে এ বছর ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আগামী ১০ জুন পর্যন্ত হজ ফ্লাইট পরিচালিত হবে। গত ৯ মে প্রথম হজ ফ্লাইট শুরু হয়। ২০ জুন থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে বলে জানানো হয়। 

চরফ্যাশন-মনপুরায় স্পিকার ও ভূমিমন্ত্রীর যৌথ সফরের ঘোষণা

চরফ্যাশন-মনপুরায় স্পিকার ও ভূমিমন্ত্রীর যৌথ সফরের ঘোষণা

ভোলা ও লালমোহনে সিএনজি চালকদের মানববন্ধন প্রতিবাদ সভা রাস্তা অবরোধ

ভোলা ও লালমোহনে সিএনজি চালকদের মানববন্ধন প্রতিবাদ সভা রাস্তা অবরোধ

চরফ্যাশনে জেলেদের তালিকা হালনাগাদ করণে সভা অনুষ্ঠিত

চরফ্যাশনে জেলেদের তালিকা হালনাগাদ করণে সভা অনুষ্ঠিত

চরফ্যাশন আদালত ভবনের সামনে প্রবাসীকে মারধর

চরফ্যাশন আদালত ভবনের সামনে প্রবাসীকে মারধর

ভোলায় সর্জান পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র

ভোলায় সর্জান পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র

ভোলায় জনপ্রিয় হচ্ছে নাগা মরিচের চাষ

ভোলায় জনপ্রিয় হচ্ছে নাগা মরিচের চাষ

মনপুরার টানা বৃষ্টিতে জলাবদ্ধতা চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা

মনপুরার টানা বৃষ্টিতে জলাবদ্ধতা চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা

তজুমুদ্দিনে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তার ভিডিও ভাইরাল , থানায় মামলা আটক ৪

তজুমুদ্দিনে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তার ভিডিও ভাইরাল , থানায় মামলা আটক ৪

স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান

৬ দিনের বিরতির পর সংসদ অধিবেশন শুরু, চলছে প্রশ্নোত্তর পর্ব

৬ দিনের বিরতির পর সংসদ অধিবেশন শুরু, চলছে প্রশ্নোত্তর পর্ব

আরও...