অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় বিচ্ছিন্ন ধাওয়া পাল্টা ধাওয়া ককটেল বিস্ফোরণ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে মে ২০২৪ রাত ০৯:০৩

remove_red_eye

৩৪৮

      পুলিশের ফাঁকা গুলি আহত -৫, কারাদণ্ড- ২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে উৎব মুখর পরিবেশে শান্তিপূর্ন ভাাবে দ্বীপজেলা ভোলার ৩ টি উপজেলায়  ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। তবে  ভোলা সদর উপজেলার কয়েকটি স্থানে বিচ্ছিন্ন ভাবে ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ ,প্রভাব বিস্তার ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৫ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। প্রভাব বিস্তারের দায়ে ৩ জনকে আটক করা হয়। এদের মধ্যে ভ্রাম্যমান আদালত ২ জনের ৭ দিনের কারাদন্ড দিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের রতনপুর বাজার সংলগ্ন রতনপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে স্লোগান দেয়া কে কেন্দ্র করে আনারস ও মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থীদের কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতি, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় কয়েকটি ককটেল বিস্ফোরণে ঘটনায় এলাকার ভোটার ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ বিজিবি র‌্যাব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপর দিকে পশ্চিম ইলিশা ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামে ভোট কেন্দ্রে আসার সময় ও বাপ্তা ইউনিয়নের চৌদ্দঘর স্কুল এলাকায় মোটরসাইকেল ও আনারস প্রতীকের  কর্মীদের মধ্যে সংঘর্ষ মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এদের আহত ৪ জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে ভোলার চর সামাইয়া ইউনিয়নের শান্তিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়-পাল্টা ধাওয়া,ককটেল বিস্ফোরণে ঘটনা ঘটে। এসময় প্রভাব বিস্তারের দায়ে ৩ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২ রাউন্ড ফাঁকাগুলি ছুড়ে। পরে ভ্রম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শা সনি (২৪) ও মোহাম্মদ আবির (২৪ ) কে ৭ দিনের বিনাশ্রম কারাদÐ প্রদান করেছেন। এদিকে ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান ও পুলিশ সুপার মো: মাহিদুজ্জামান ভোলার বিভিন্ন নির্বাচনী কেন্দ্র এলাকা পরিদর্শন করেছেন।
ভোলা মডেল থানার ওসি মনির হোসেন মিঞা জানান, খবর পেয়ে তারা শিবপুর ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। শিবপুরসহ অন্যান্য এলাকায় এখন পরিস্থিতি শান্ত রয়েছে। এছাড়াও শান্তিনগরে পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ ২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

আরও...