বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ই মে ২০২৪ রাত ১০:১৫
৩৫২
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় শহরের টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শনিবার বিকালে শুরু হয়েছে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা। বৈরী আবহাওয়া উপেক্ষা উৎসবমুখর আয়োজনে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হুসাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ ইস্রাফীল, মেলার উদযাপন কমিটির সদস্য সচিব জেলা শিক্ষা অফিসার দীপক কুমার হালদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল। আয়োজকরা বলছেন, এমন মেলার মাধ্যমে ভবিষ্যতে শিক্ষার্থীরা নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনে আগ্রহ পাবে। যার মাধ্যমে তাদের প্রতিভার বিকাশ ঘটবে।
মেলায় গিয়ে দেখা গেছে, শিক্ষার্থীদের কেউ তৈরি করেছেন গ্রিন হাউজ, ওয়ার্টার এলাম, পানি-বাতাস দূষণ যন্ত্র ও ঝুঁকিমুক্ত নৌযান বা প্যারাবলিক সৌর চুলা। কেউ বা দুর্ঘটনা রোধের সংকেত যন্ত্র উদ্ভাবন করেছে। এসব যন্ত্র উদ্ভাবন করেছেন কোমলমতি শিক্ষার্থীরা।

এ যেন ক্ষুদে বিজ্ঞানীদের মেলা বসছে। যা দেখতে ভিড় জমাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। এ বছর মেলার প্রতিপাদ্য ছিল 'বিজ্ঞান ও প্রযুক্তি' উদ্ভাবনেই সমৃদ্ধি।
মেলায় ২৮ টি স্টলে দুই শতাধিক ক্ষুদে বিজ্ঞানী অংশ নেয়। প্রতিবারের ন্যায় এবারও ভোলা ক্ষুদে বিজ্ঞানী সংসদ বিজ্ঞান ক্লাবের স্টলে উদ্ভাবনমূলক বেশ কয়েকটি প্রজেক্ট দর্শকদের মুগ্ধ করে। ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেন, বিজ্ঞান মনস্ক একটি জাতি গঠনে এ মেলা বিশেষ ভূমিকা পালন করবে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত¡বাবধানে ভোলার জেলা প্রশাসন দু'দিনের মেলার আয়োজন করে। রোববার (১২ মে) পুরস্কার বিতরণের মধ্যদিয়ে এর সমাপ্তি ঘটবে।
জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার
তরুণ উদ্যোক্তা আজিজুল ইসলাম আজিজ আর নেই
ইউএনওর স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের ভবন ভাঙার চেষ্টা
বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে নববধূকে বাড়ী নিয়ে আসলেন প্রবাসী
ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে প্রস্তুত ভোলা টিম
যে কলম তুলে ধরেছিল ভোলার মৃত্যুর মিছিল সেই কলমের মানুষ আজ স্মৃতিতে
একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন
ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত