অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় দুই দিন ব্যাপি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই মে ২০২৪ রাত ১০:১৫

remove_red_eye

৩৩৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় শহরের টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শনিবার বিকালে শুরু হয়েছে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা। বৈরী আবহাওয়া উপেক্ষা  উৎসবমুখর আয়োজনে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হুসাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ ইস্রাফীল, মেলার উদযাপন কমিটির সদস্য সচিব জেলা শিক্ষা অফিসার দীপক কুমার হালদার,  উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল। আয়োজকরা বলছেন, এমন মেলার মাধ্যমে ভবিষ্যতে শিক্ষার্থীরা নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনে আগ্রহ পাবে। যার মাধ্যমে তাদের প্রতিভার বিকাশ ঘটবে।
মেলায় গিয়ে দেখা গেছে, শিক্ষার্থীদের কেউ তৈরি করেছেন গ্রিন হাউজ, ওয়ার্টার এলাম, পানি-বাতাস দূষণ যন্ত্র ও ঝুঁকিমুক্ত নৌযান বা প্যারাবলিক সৌর চুলা। কেউ বা দুর্ঘটনা রোধের সংকেত যন্ত্র উদ্ভাবন করেছে। এসব যন্ত্র উদ্ভাবন করেছেন কোমলমতি শিক্ষার্থীরা।

এ যেন ক্ষুদে বিজ্ঞানীদের মেলা বসছে। যা দেখতে ভিড় জমাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।  এ বছর মেলার প্রতিপাদ্য ছিল 'বিজ্ঞান ও প্রযুক্তি' উদ্ভাবনেই সমৃদ্ধি।  
মেলায় ২৮ টি স্টলে দুই শতাধিক ক্ষুদে বিজ্ঞানী অংশ নেয়।  প্রতিবারের ন্যায় এবারও ভোলা ক্ষুদে বিজ্ঞানী সংসদ বিজ্ঞান ক্লাবের স্টলে উদ্ভাবনমূলক বেশ কয়েকটি প্রজেক্ট দর্শকদের মুগ্ধ করে। ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেন, বিজ্ঞান মনস্ক একটি জাতি গঠনে এ মেলা বিশেষ ভূমিকা পালন করবে।  জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত¡বাবধানে ভোলার জেলা প্রশাসন দু'দিনের মেলার আয়োজন করে। রোববার (১২ মে) পুরস্কার বিতরণের মধ্যদিয়ে এর সমাপ্তি ঘটবে।

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

আরও...