বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ই মে ২০২৪ রাত ১০:১০
৩২৮
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা জেলায় শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হলেন মোঃ মনিরুল ইসলাম এএলটি। যোগ্যতা, দক্ষতার সাথে দীর্ঘদিন দায়িত্ব পালন করায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এ তাকে শ্রেষ্ঠ স্কাউটস শিক্ষক নির্বাচিত করা হয়। এর আগেও তিনি জেলা ও উপজেলা পর্যায়ে একাধিকবার শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হন।
জানা গেছে, মোঃ মনিরুল ইসলাম ২০১৩ সালে আনুষ্ঠানিকভাবে ওরিয়েন্টশন ও বেসিক কোর্সের মধ্য দিয়ে ভোলা জেলা স্কাউট এর সাথে যুক্ত হন। এরপর তিনি যোগ্যতার পরিচয় দিয়ে কর্মদক্ষতার মাধ্যমে সকলের নজরে চলে আসেন। তিনি নিয়মিত আবদুর রব স্কুল এন্ড কলেজে স্কাউট দল গঠন করে ট্রæপ মিটিং, ব্যাজ কোর্স, তাবুবাশ, ডে ক্যাম্প, ক্যাম্পুরি, জাম্বুরিতে দল প্রেরণসহ জেলা সমাবেশ কার্যক্রম পরিচালনা করেন। মেধা, মনশীলতা প্রয়োগ করে স্কাউটিংকে জাগ্রত করার জন্য চেষ্টা চালিয়ে যান। যার ফলে তাকে জেলা স্কাউট লিডার হিসেবে দায়িত্ব মনোনিত করা হয়। তিনি পরপর দুইবার জেলা স্কাউট লিডার হিসেবে যোগ্যতা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। জেলা স্কাউটস এর শাপলা কাপ এ্যাওয়ার্ড, প্রেসিডেন্ট এ্যাওয়ার্ডসহ সকল কার্যক্রম নিষ্ঠার সাথে চালিয়ে যাচ্ছেন। তিনি কালেক্টরেট স্কুল এন্ড কলেজে দল খোলা, শহীদ সালাম মাধ্যমিক বিদ্যালয়, আনাস বিন রা. ইসলামী কমপ্লেক্সসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট দল খোলার ব্যাপারে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি জেলা স্কাউটস এর সকল কার্যক্রম জেলা ব্যাপী ছড়িয়ে দিতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও স্কাউটস শিক্ষকদের সমন্বয়ে পরিশ্রম করে যাচ্ছেন। তার এই কার্যক্রমে সন্তুষ্ট হয়ে বাংলাদেশ স্কাউটসের সহকারী লিডার ট্রেনার হিসেবে ভোলায় প্রথম নিয়োগ দেয়া হয়। এছাড়াও তিনি জেলায় দ্বিতীয় এবং সদর উপজেলায় প্রথম স্কাউট শাখায় এএলটি নিয়োগ হিসেবে নিয়োগ পান।
মনিরুল ইসলাম কোর্স/ক্যাম্প পরিচালনা দক্ষতা, উন্নয়মূলক কাজে অংশগ্রহণ, প্রকল্প কার্যক্রমে দক্ষতা, ওরিয়েন্টেশন, বেসিক, এডভান্স, স্কিল, উড ব্যাজ, এএলটি কোর্সে অংশহগ্রহণ, কন্টেন্ট ও প্রজেক্টটর ব্যবহারে দক্ষতা অর্জন করে তিনি ২০২৪ সালে ভোলা জেলা শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হন।
মনিরুল ইসলাম স্কাউট ভোলা জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, আরিফুজ্জামান ও উপজেলা নির্বাহী অফিসার স্বজল চন্দ্র শিলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রতিষ্ঠান প্রধানগণ।
উল্লেখ্য, মোঃ মনিরুল ইসলাম ভোলা আব্দুর রব স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক, বিয়ে বাজার এর স্বত্বাধিকারী, দি বেস্ট ইনিসিয়েটিভ অব ভোলা এসোসিয়েশন (বিবা) এর প্রধান নির্বাহী পরিচালক, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য, জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সদস্য, সুশাসনের জন্য নাগরিক সুজনের সদর উপজেলা সাধারণ সম্পাদক, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে থেকে কাজ করে যাচ্ছেন।
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার
সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত