অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ | ১২ই অগ্রহায়ণ ১৪৩৩


ভোলার ভেদুরিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেন পথ সভায় ব্যাপক সাড়া


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই মে ২০২৪ রাত ১১:১২

remove_red_eye

৩৯৮

 
 
বাংলার কণ্ঠ প্রতিবেদক : দ্বিতীয় ধাপে আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে  ভোলায় প্রচার-প্রচারণা, গণসংযোগ, উঠান সভায় ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা। ভোটারদের মনজয়ে দিচ্ছেন নানা  উন্নয়ন প্রতিশ্রুতি।করছেন সভা সমাবেশ। বৃহস্পতিবার (৯ মে)সন্ধ্যায় ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের মাঝির হাট বাজারে এই পথ সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান বক্তা ছিলেন ভোলা সদর উপজেলার চেয়ারম্যান  প্রার্থী মোশারেফ হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা পৌরসভার মেয়র মো: মনিরুজ্জামান। ভাইস চেয়ারম্যান প্রার্থী মো: আজিজুল ইসলাম, ভেদুরিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল হাই সহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 
 
বক্তরা আরো বলেন,ভেদুরিয়া ইউনিয়নের জমিতে বিভিন্ন ইন্ডাস্ট্রি করার জন্য বড় বড় শিল্পপতিরা বিনিয়োগ করতে আগ্রহী হচ্ছে। অথচ প্রকৃত জমির মালিকরা ন্যায্য মূল পাচ্ছে না। একদল মধ্যস্থতাভোগীরা প্রকৃত জমির মালিকদের ঠকাচ্ছে। তাই মুনাফা লোভীদের বিরুদ্ধে আপনাদেন ঐক্যবদ্ধ হয়ে এদেরকে প্রতিহত করতে হবে। তাহলেই আপনারা আগামী দিনে জমির ন্যায্য দাম পাবেন।
এসময় বক্তরা বলেন, মোশারেফ হোসেন নির্বাচিত হলে ভোলা সদর উপজেলার উন্নয়ন  তরান্বিত হবে। মোশারেফ হোসেন বর্তমান সংসদ তোফায়েল আহমেদ পরীক্ষিত নেতা হিসাবে উপজেলাকে চেয়ারম্যান হিসাবে ২ বার  সুনামের সাথে দায়িত্ব পালন করেছে।তার হাত ধরেই আগামী দিনে ভোলা সদর উপজেলার উন্নয়ন  হবে।
এসময় বক্তরা আরো বলেন, ভেদুরিয়া ইউনিয়নে গ্যাসের কূপ পাওয়া গেছে।সেই গ্যাসকে কাজে লাগিয়ে এই ইউনিয়নকে 
শিল্প নগরী হিসাবে গড়ে তোলা হবে।  এখন দিয়ে ভোলা বরিশাল ব্রীজ হবে। এর সুফল পাবেন আপনারা। এই ইউনিয়ন যদি ইন্ডাস্ট্রি জোন হয় তাদের আপনাদের পরিবারের সন্তানরা চাকরি পাবে।বেকারত্ব দূর হবে। 
আর এসকল উন্নয়ন করতে হলে আগামী ২১ মে উপজেলা পরিষদ নির্বাচনে আনারস- চশমা প্রতীকে ভোট দিয়ে উন্নয়ন করার সুযোগ তৈরি করতে হবে। 
এসময় বক্তরা বলেন,প্রতিদ্বন্দ্বি চেয়ারম্যান প্রার্থী  রিটার্নিং অফিসার বরাবর  অভিযোগের পর অভিযোগ দিচ্ছে। তারা জনসমর্থন হারিয়ে এখন অভিযোগ দিতে ছুটছে।
 অভিযোগ দিয়ে  সাধারণ মানুষকে ভিব্রান্ত করছে। আপনারা বিভ্রান্ত হবেন না। 
নির্বাচনকে বেশিদিন নাই। সবাই ভোট কেন্দ্র যেতে হবে। ভেদুরিয়া ইউনিয়ন বাসীকে  আনারস প্রতীকে সর্বোচ্চ ভোট দিয়ে জয়ী করার আহবান জানান।
বক্তারা আরো বলেন ব্যক্তিগত জীবনে মোশারেফ হোসেন এর কোনো কলঙ্ক নেই, সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়ায় । মানুষের বিপদে আপদে নিজেকে বিলিয়ে দেয় সে। তাই উপজেলাবাসী এবার হোসেন কে আবারও  বিজয়ী কররা  আহবান জানান।
এর আগে বিভিন্ন ওয়ার্ড থেকে  আনারসে সমর্থকরা মিছিল নিয়ে সভাস্থলে এসে যোগদেয়।  


 





জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

তরুণ উদ্যোক্তা আজিজুল ইসলাম আজিজ আর নেই

তরুণ উদ্যোক্তা আজিজুল ইসলাম আজিজ আর নেই

ইউএনওর স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের ভবন ভাঙার চেষ্টা

ইউএনওর স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের ভবন ভাঙার চেষ্টা

বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে নববধূকে বাড়ী নিয়ে আসলেন প্রবাসী

বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে নববধূকে বাড়ী নিয়ে আসলেন প্রবাসী

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে প্রস্তুত ভোলা টিম

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে প্রস্তুত ভোলা টিম

যে কলম তুলে ধরেছিল ভোলার মৃত্যুর মিছিল সেই কলমের মানুষ আজ স্মৃতিতে

যে কলম তুলে ধরেছিল ভোলার মৃত্যুর মিছিল সেই কলমের মানুষ আজ স্মৃতিতে

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

আরও...