অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

গার্মেন্টস চালুর ঘোষণায় ভোলা-লক্ষীপুর ফেরীঘাটে ঢাকামুখী শ্রমিকদের ভিড়

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮শে এপ্রিল ২০২০ রাত ১২:৫২

remove_red_eye

৮০১

বাংলার কন্ঠ ডেস্ক:: দেশের সকল শিল্প কারখানা খুলে দেওয়ায় কর্মস্থলে ফিরতে ভোলার ইলিশা ফেরিঘাটে শ্রমিকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে বন্ধ রাখা শিল্প-কারখানা পুনরায় চালু করার ঘোষণা দিলে জেলার বিভিন্ন এলাকার শ্রমিকরা কর্মস্থলে যাওয়ার জন্য আজ সোমবার সকাল থেকে শতশত মানুষ ইলিশা ফেরিঘাট এলাকায় এসে জড়ো  হতে থাকে। কিন্তু যাওয়ার জন্য লঞ্চ কিংবা ফেরি না পেয়ে ওই শ্রমিকরা ইলিশা ঘাটে অবস্থান নিয়ে পরে পুলিশের বাঁধায় ফিরে যায়।  

সরেজমিনে ভোলার ইলিশা ফেরিঘাট এলাকায় গিয়ে জানা যায়, গার্মেন্টসসহ কলকারখানা সীমিত পরিসরে চালুর ঘোষণায় ভোলা-লক্ষীপুর ফেরিঘটাটে যাত্রীদের প্রতিদিন ভিড় বাড়ছে। সকাল থেকেই ফেরিতে করে লক্ষীপুর হয়ে ঢাকা-চট্রগ্রাম যাওয়া যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে। যাদের মধ্যে ঢাকা ও চট্রগামের বিভিন্ন গার্মেন্টসে কর্মরত শ্রমিকদের সংখ্যাই বেশি। তবে  লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকায় অনেকেই ঘাটে এসে ফেরিতে ভোলা ছাড়তে চেষ্টা করে নানা রকম দুভোর্গেও শিকার হচ্ছেন। করোনা ভাইরাস মোকাবিলায় সরকারি নির্দেশনা জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স ও সরকারি প্রশাসনের কর্মকর্তাদের পারাপারের জন্য ৩ টি ফেরি সীমিত আকারে চলাচল করে। এই ফেরিতে করে যাত্রীরা পার হওয়ায়র চেষ্টা করলে পুলিশ ও কোস্টগার্ড তাদের বাধাঁ প্রদাণ করে বাড়ী পাঠিয়ে দিচ্ছে।
 
শ্রমিকরা বলছেন, করোনা ভাইরাসের কারণে শিল্পকারখানা বন্ধ করে দেওয়া হয়। কাল থেকে আবারো শিল্প কারখানা চালুর ঘোষণা দেওয়া হয়েছে। সেজন্য আমরা কর্মস্থলে যাওয়ার জন্য ইলিশা ঘাটে এসেছি। কিন্তু সকল প্রকার নৌ চলাচল বন্ধ থাকায় আমরা কর্মস্থলে যেতে পারছিনা।

এখন সরকার কিংবা প্রশাসনের পক্ষ থেকে যদি আমাদেরকে কর্মস্থলে যাওয়ার ব্যবস্থা করে না দেয় তাহলে আমরা খুবই বিপদে পরবো। সময় মত যদি আমরা কর্মস্থলে যেতে না পারি তাহলে আমাদের চাকরিতে যোগদানের ভোগান্তি পোহাতে হবে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, করোনা ভাইরাস সংক্রমন ঠেকাতে সরকারের নিষেধাজ্ঞা থাকায় কাউকে নদী পারাপার হচ্ছে দেয়া হচ্ছেনা। যে সকল যাত্রীরা আসছেন তাদেরকে নিজ নিজ বাড়িতে চলে যাওয়ার জন্য বলা হচ্ছে বলেও জানানো হয়।

উল্লেখ্য, দক্ষিণাঞ্চলের ২১ জেলায় যাত্রীরা রাজধানী ঢাকার সাথে যাতায়াতের জন্য এই ভোলা- লক্ষীপুর ফেরিঘাট  নৌ-রুট ব্যবহার করেন যাত্রীরা।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...