অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

বেনজীরের গ্রেফতার ও বিচারের দাবিতে ভোলায় সুজনের সমাবেশ-স্মারকলিপি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে এপ্রিল ২০২৪ রাত ০৮:৪৫

remove_red_eye

৫২৯

মোঃ ইসমাইল : সাবেক পুলিশ প্রধান (আইজিপি) ও র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদের নজির বিহীন দুর্নীতির প্রতিবাদ ও তাকে গ্রেফতার করে দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবিতে ভোলায় সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে সুশাসানের জন্য নাগরিক (সুজন) এর উদ্যোগে ভোলার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহনে করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তামিম আল ইয়ামিন। এর আগে গত বুধবার (২৪ এপ্রিল) বেনজীর আহমেদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে ভোলার শহরস্থ ওবায়েদুল হক মহাবিদ্যালয়ে সুজনের আয়োজনে এক বিশেষ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে সভায় বেনজীরের দুর্নীতি ফিরিস্থি তুলে ধরে তার কঠোর শাস্তি দাবি করে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক কামরুল আহসান হিরন, স্থানীয় দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব শওকাত হোসেন, প্রফেসর জিয়াউল মোর্শেদ, সুজনের সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, নারী নেত্রী বিলকিস জাহান মুনমুন, শিক্ষক নেতা গোলাম মাহমুদ, আবু তাহের, শিক্ষক কামরুল ইসলাম, মানবাধিকার কর্মী মো. হোসেন, সমাজ কর্মী আবদুল খালেক, হাফেজ বনি আমিন, সুজনের সদর উপজেলার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রমূখ।

সভায় বক্তারা বলেন, সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের দুর্নীতির খবর এখন দেশ ও দেশের বাইরে ছড়িয়ে পড়েছে। পুলিশ বাহিনীতে তার চাকুরী জীবনে এতা সুযোগ সুবিদা লাভ করাকে কেউই স্বাভাবিক মনে করেনি। সরকারের প্রশ্রয়ে ও উদাশীনতায় তার সে দুর্নীতি চরম শিখরে পৌঁছেছে এবং সম্পদের পাহার গড়ে তুলেছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বার বার বলছেন তিনি দুর্নীতির বিরুদ্ধে জিরো ট্রলারেন্সে থাকবেন। যদি তাই হয় তাহলে বেনজীর এতো সম্পদের মালিক হলো কিভাবে? ইতিপূর্বে গোয়েন্দা সংস্থা কি প্রধানমন্ত্রীকে বেনজীরের দূর্নীতির চিত্র তুলে ধরেনি? দেশবাসী আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে তাকিয়ে আছে। দুর্নীতির বিরুদ্ধে তার জিরো টলারেন্সের বাস্তবায়ন দেখতে চায়। বেনজীরের দুর্নীতি ও সম্পদের পাহার প্রধানমন্ত্রীর ভাবমূর্তিতে আঘাত হেনেছে।
আমরা আশা করি প্রধানমন্ত্রী ভাবমূর্তি উজ্জল করতে এবং জিরো টলারেন্সে ঘোষণার বাস্তবায়নের অংশ বিশেষ প্রদর্শনে বেনজীরকে গ্রেফতার করে বিমান্ডে নিয়ে সঠিক তদন্ত করে তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবেন।

ভোলা জেলার সুজনের সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী বলেন, সুজন দূর্নীতির বিরুদ্ধে যেমন কথা বলবে, একই সাথে যারা সততার সহিত দায়িত্ব পালন করে নিগৃহীত হবেন তাদের পক্ষেও কথা বলবে।

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

আরও...