বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২১শে এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৬:০০
৩৪৪
মলয় দে : পৃথিবীর মায়া ত্যাগ করে সবাইকে কাদিয়ে না ফেরার দেশে চলে গেলেন ভোলার প্রবীণ আইনজীবী, পিপি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সৈয়দ আশরাফ হোসেন লাভু। মৃত্যুর সময় তার বয়স ছিলো ৭৮ বছর। শনিবার সন্ধ্যায় ভোলা যোগীরঘোল সংলগ্ন তার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তার মৃত্যুতে পরিবার সহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার সূত্রে জানা যায়, এডভোকেট আশরাফ হোসেন লাভু দীর্ঘদিন লিভার সিরোসিস রোগে ভুগছিলেন।গত কয়েক সপ্তাহ যাবত এ সমস্যা তীব্র আকার ধারন করে।এমন পরিস্থিতিতে বেশ কিছুদিন যাবত তিনি শয্যাশয়ী ছিলেন। শনিবার সন্ধ্যায় নিজ বাড়িতে সবাইকে কাঁদিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি ভোলা জেলা আওয়ামী লীগের একজন সক্রিয় নেতা ছিলেন।দীর্ঘদিন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি পদে দায়িত্ব পালন করে আসছিলেন।তার এমন মৃত্যুতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য,সাবেক মন্ত্রী ও ভোলা -১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ গভীর শোক প্রকাশ করেন। এছাড়াও ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব সহ দলটির অন্যান্য নেতৃবৃন্দরা শোক প্রকাশ করে তার আত্মার মাগফেরাত কামনা করেন । এছাড়াও গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান,ভোলা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক বাংলার কন্ঠের সম্পাদক এম হাবিবুর রহমান ও প্রেস ক্লাবের সম্পাদক অমিতাভ অপুসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
এদিকে পেশাগত দিক থেকে তিনি একজন দক্ষ আইনজীবী ছিলেন।দীর্ঘ দিন পিপি হিসেবে কাজ করেছেন।তার এমন মৃত্যুতে জেলা আইনজীবী সমিতির আইনজীবীরা গভীর শোক প্রকাশ করেছেন।
পেশাগত দিক ছাড়াও ব্যক্তিগত জীবনে তিনি খুব সৎ ও পরোপকারী ও সদালাপী ব্যক্তি ছিলেন।তার মৃত্যুর খবরে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল পেশার মানুষ মর্মাহত।তাকে শেষবারের মতো একবার দেখার জন্য ভীর জমিয়েছেন তার বাড়িতে।
পারিবারিক জীবনে ২ পুত্র ও ২ কন্যা সন্তানের পিতা ছিলেন তিনি। ভোলা আব্দুর রব মাধ্যমিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা সাফিয়া খাতুন তার স্ত্রী।
পরিবার সূত্রে জানা যায়, আজ রবিবার দুপুর ২ টা ঈদ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে যোগীরঘোলে তাদের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত