বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ই এপ্রিল ২০২৪ বিকাল ০৫:২৫
৪৩৩
বর্ণাঢ্য শোভাযাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চ মাতালেন শিল্পীরা
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় মঙ্গল শোভাযাত্রা, আলোচনাসভা ও প্রভাতী সঙ্গীতসহ সকাল থেকে রাত পর্যন্ত নানা আয়োজনের মধ্যদিয়ে বাংলা নববর্ষকে বরণ করা হয়েছে। এ সময় কয়েক হাজার বিভিন্ন বয়সী শিশু নারী পুরুষের ঢল নামে। রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বনার্ঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হারিয়ে যাওয়া কৃষ্টি সংস্কৃতি তুলে ধরা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। এতে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি,শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র- ছাত্রী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা কর্মীরা অংশ নেন। পরে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যায়ল মাঠে নববর্ষ বরণ অনুষ্ঠানের সভাপতি ভোলা জেলা প্রশাসক প্রশাসক আরিফুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান, ভোলা পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, বিশিষ্ট কবি নাসির আহমেদ, ভোলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহামুদ,সাবেক ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, ভোলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বাংলার কণ্ঠের সম্পাদক এম হাবিবুর রহমান। আলোচনা শেষে ভোলা জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা নাচ, গান ও কবিতা পরিবেশন করেন। এসময় পান্থা ভাত,মাছভাজা,ভর্তার পরিবেশন করা হয়। এ ছাড়াও সন্ধ্যায় একই মঞ্চে দেশ বরেণ্য শিল্পীদের মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশনা কয়েক হাজার দর্শক শ্রোতাদের মাতিয়ে তোলেন। এ সময় সরকারি স্কুল মাঠ প্রায় কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত