বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৬ই অক্টোবর ২০২৪ রাত ১০:২৬
২৯৫
১২ জেলেকে জড়িমানা ,মাছ ও ফিশিং বোট জব্দ
বাংলার কণ্ঠ প্রতিবেদক : মা ইলিশ সংরক্ষন অভিযানে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ ধারায় ভোলার সদর ,তজুমদ্দিন ও লালমোহন উপজেলা ১৩ জেলেকে আটক করা হয়েছে । এদের মধ্যে ১ জন কে ১৫ দিনের কারাদÐ দেয়া হয়েছে। এ সময় আটককৃতদের কাছ থেকে ৬৬ কেজি মাছ, ও একটি ফিশিং বোট জব্দ করা হয়। পৃথক দুটি অভিযানে ৬২ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার রাত থেকে আজ বুধবার সকাল পর্যন্ত উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযান পরিচালনা করে এসকল জেলে ও জাল আটক করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব আজ সাংবাদিকদের জানান,ভোলার তজুমুদ্দিন ও লালমোহন উপজেলার মেঘনা ও তেতুলিয়া নদীতে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের মা ইলিশ সংরক্ষণ অভিযানে অসাধু ১২ জেলেকে মঙ্গলবার রাতে আটক করা হয়েছে।এসময় তজুমুদ্দিন উপজেলা থেকে আটককৃত ৪ জন জেলেকে ১২ হাজার টাকা এবং লালমোহন উপজেলার ৮ জেলেকে ২৩ হাজার ৫০০ টাকা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।পাশাপাশি এ দুই উপজেলার পৃথক দুটি অভিযানে ৬১ হাজার মিটার জাল এবং ৬৬ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। পরে স্থানীয় এতিম ও দুস্থদের মাঝে মাছ বিতরণ করা হয়।আটককৃত ফিশিং বোট প্রশাসনের জিম্মায় রাখা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা। এছাড়াও আজ বুধবার সকালে ভোলা সদর উপজেলার তেঁতুলিয়া নদীর ভেদুরিয়া হাজিরাট অংশে ভোর ৫ টার দিকে অবৈধভাবে মাছ ধরার সময় মোঃ রিয়াজ নামে একজন জেলেকে আটক করা হয়। এসময় ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এছাড়াও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত জেলেকে ১৫ দিনের বিনা শ্রম কারাদÐ প্রদান করা হয়েছে।
এখন পর্যন্ত অভিযান শুরু থেকে ভোলা জেলায় মোট আটকের সংখ্যা দারিয়েছে ৩০ জন। এবং সর্বমোট ৮০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল
বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু
ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত
ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান
ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান
দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা
মাইক্রোবাসে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১
লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক
লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক
ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত