বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৭ই এপ্রিল ২০২৪ রাত ১১:৫৭
৩৭০
তোফায়েল আহমেদ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে
মলয় দে : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোলায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগী ৩০ টি পরিবারের মাঝে সাবেক মন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ ও ভোলা জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ হয়েছে।
রবিবার ৭ এপ্রিল বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের একটি আশ্রয়ণ প্রকল্পে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহা’র সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আরিফুজ্জামান ৩০ টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন। এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেন,আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগী পরিবারগুলো বাংলাদেশ সরকারের অগ্রাধীকারের একটি নাম।আপনাদেরকে এখানে পুনর্বাসন করা হয়েছে। আমরা মনে করি আপনাদের অভাব দূর্ভোগ এখনো কেটে উঠেনি। বাংলাদেশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এই সময়ে আপনারা যেন সাধারণ মানুষদের মতোই সুন্দরভাবে ঈদটি প্রতিপালন করতে পারেন তাই এই কারনেই ঈদ উপহার আপনাদের সামনে নিয়ে এসেছি।
অপর দিকে একই অনুষ্ঠানে ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ এর পক্ষ থেকে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগী ৩০ টি পরিবারের মাঝে নগদ অর্থ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব তুলে দেন। এ সময় মইনুল হোসেন বিপ্লবসহ দলীয় নেতারা আশ্রয়ণে বসবাসকারীদের ঘরে ঘরে গিয়ে খোঁজ খবর নেন। । এ সময় মইনুল হোসেন বিপ্লব বলেন, গত কয়েক বছরের নেয় এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরিদ্র মানুষদের ঈদ উৎসব উদযাপনের জন্য উপহার সামগ্রি পাঠিয়েছেন। একই সঙ্গে আপনাদের প্রিয় নেতা তোফায়েল আহমেদ তার ব্যক্তগত তহবিল থেকে আপনাদের জন্য আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছেন। আপনারা প্রধানমন্ত্রী ও আপনাদের প্রিয় নেতার জন্য দোয়া করবেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল এর সঞ্চালনায় অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামিন,আলমগীর হোসাইন সহ আরো অনেকে এ সময় উপস্থিত ছিলেন।
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত