অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩রা মে ২০২৬ | ১৯শে বৈশাখ ১৪৩৩


ঢাকা-ইলিশা রুটের দুটি লঞ্চকে ৩০ হাজার টাকা জরিমানা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই এপ্রিল ২০২৪ বিকাল ০৩:৩১

remove_red_eye

২৫৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : অতিরিক্ত যাত্রী বহন ও নানা অসংগতির কারনে ঢাকা টু ইলিশা রুটে চলাচলকারী  দোয়েল পাখি -১ ও  ১০ এ দুটি লঞ্চকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার ০৬ এপ্রিল দুপুরে ভোলার ইলিশা লঞ্চ ঘাটে মোবাইল কোর্ট পরিচালনার সময় এ জরিমানা করা হয়।ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট মুহাম্মদ আরাফাত হুসাইন এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,ঢাকা থেকে ভোলার ইলিশা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসা এমভি দোয়েল পাখি-১ ও এমভি দোয়েল পাখি -১০ যাত্রী ধারন ক্ষমতার বাহিরেও অনেক যাত্রী বহন করে।এছাড়াও লঞ্চ দুটির সি সার্ভে সনদ, মাস্টারদের পোশাক, অগ্নি নির্বাপন ব্যবস্থা, লাইফ জ্যাকেট ইত্যাদি মনিটরিং করা হলে ব্যাপক অসংগতি পাওয়া যায়।পরে মোবাইল কোর্টের মাধ্যমে অভ্যান্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ ১৯৭৬ অনুযায়ী দোয়েল পাখি -১ লঞ্চটিকে ২০ হাজার এবং দোয়েল পাখি-১০ লঞ্চটিকে ১০ হাজার টাকা   জরিমানা করা হয়।
এসময় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট মুহাম্মদ আরাফাত হুসাইন বলেন, ইদের আগে ও পরে সাধারণ যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট প্রতিনিয়ত পরিচালিত হবে।কোনো ধরনের অসংগতি পেলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে। এসময় ভোলা বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক মোঃ শহীদুল ইসলাম সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ অভিযানে অংশ নেন।