বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩রা এপ্রিল ২০২৪ রাত ১১:৪৯
৩৫০
দুর্যোগে জরুরি প্রস্তুতি বিষয়ক কর্মশালা
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে জরুরী প্রস্তুতি এবং সাড়া দান বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। বুধবার ৩ এপ্রিল ভোলা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ইউনিসেফ বরিশাল বিভাগ আঞ্চলিক কার্যালয় এর সহযোগিতায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ৪০ জন সদস্য এতে অংশগ্রহণ করে। সকালে কর্মশালা আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান।
এসময় তিনি বলেন,দুর্যোগ প্রবন এলাকার মধ্যে ভোলা অন্যতম। এই জেলায় প্রতিবছর ঘূর্ণিঝড়,জলোচ্ছ¡াস, নদী ভাঙ্গনের মত নানা প্রাকৃতিক দুর্যোগের শিকার হয় এই জেলার মানুষ। তার উপর নতুন করে যুক্ত হয়েছে জলবায়ু পরিবর্তন জনিত নানা সমস্যা। এর ফলে নানা ধরনের দুর্যোগ বৃদ্ধি পাচ্ছে প্রতি বছর। সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে নারী ও শিশুদের জীবন। তাই দুর্যোগের ঝুঁকি কমানোর লক্ষ্যে আমাদের সচেতনতা ও সামর্থ্যে বৃদ্ধি করতে হবে।
এ সময় তিনি আরো বলেন, যে জনগোষ্ঠীর সামর্থ্য যত বেশি। দুর্যোগে সে জনগোষ্ঠীর জীবন ও সম্পদ ক্ষতি তত কম হয। দুর্যোগ মোকাবেলায় আমাদের সচেতনতা ও সামর্থ্য বাড়াতে হবে। প্রাকৃতিক দুর্যোগ হয়তো প্রতিরোধ করতে পারবো না কিন্তু তা মোকাবেলায় আমাদের সামর্থ্য বৃদ্ধি করে জীবন ও সম্পদের ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে পারবো।
জেলা প্রশাসক আরো বলেন, দুর্যোগ মোকাবেলায় আমাদের সর্ব্বোচ গুরুত্ব দিতে হবে।দুর্যোগ প্রস্তুতির জন্য শুধুমাত্র দুর্যোগ কালীন সময়ে সচেতন হলে চলবেনা। সারা বছরই দুর্যোগের ঝুঁকিহ্রাস করতে সকলকে কাজ করতে হবে। এসময় তিনি বলেন,নারীও শিশুদের আগামী দিনে দুর্যোগের ক্ষতির হাত থেকে রক্ষার জন্য নানা ধরনের কৌশল শিখানোর জন্য আহবান জানান।
কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইউনিসেফ বরিশাল ডিভিশনের চিফ ফিল্ড অফিসার আনোয়ার হোসেন।
এসময় আলোচনায় অংশ নেয় ভোলা জেলার সিভিল সার্জন ডা. কে এম শফিকুজ্জামান,অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহা,অতিরিক্ত পুলিশ সুপার মামুন উর রশিদ,জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসাইন,ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোঃ শফিকুল ইসলাম,ভোলা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক বাংলার কণ্ঠের সম্পাদক এম হাবিবুর রহমান, ভোলা জেলা সিপিপির উপ-পরিচালক মোঃ আব্দুর রশিদ,ভোলা জেলার রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি আজিজুল ইসলাম,চ্যানেল ২৪ ভোলা জেলার প্রতিনিধি ও তরুণ সংগঠক আদিল হোসেন তপু প্রমুখ।
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত