অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

বিবার মানবতার দেয়ালের উদ্দ্যোগে অসহায় তিনশত পরিবারের মাঝে সবজি বিতরণ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৯শে মার্চ ২০২৪ রাত ১১:২৩

remove_red_eye

৪০৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : বিবার মানবতার দেয়ালে  অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে সবজি, চাল, ডাল, পেয়াজ, তেল, রমজানের ইফতার সামগ্রী, পোষাক,ঔষধ  ইত্যাদি সাপ্তাহিক শুক্রবারের নিয়মিত কর্মসূচি। এরই ধারাবাহিকতায় ২৯ মার্চ শুক্রবার সকাল ১১ টায় তিনশত পরিবারের মাঝে সবজি বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা ও পটুয়াখালী  পৌরসভার নির্বাহী প্রকৌশলী  জসিম উদ্দিন আরজু ।
অনুষ্ঠানের বিশিষ্ট সমাজ সেবক  ভোলা পৌরসভা ৯ নং ওয়ার্ড এর কাউন্সিলর আলহাজ্ব মাইনুল ইসলাম শামীমের  সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , ভোলা আওয়ামী লীগের নেতা ইলিয়াস মিয়া, ভোলা জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মোস্তফা কামালা,দৈনিক  ভোলা টাইমস পত্রিকার সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ রাজিব, বিবার সভাপতি ও চরনোবাদ ফাজিল মাদ্রাসা প্রভাষক আজিজুল ইসলাম ,বিবার সাধারণ সম্পাদক, শিক্ষক, সাংবাদিক, সমাজ  সেবক  আলহাজ্ব মনিরুল ইসলাম ,সাংবাদিক মো: ওমর ফারুক, হারুন হাওলাদার শিমুল, আনোয়ার  প্রমূখ ।
অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, আমি এই বিবার মানবতার দেয়ালের সাথে সব সময় ছিলাম আছি এবং থাকবো। দিন দিন অসহায় পরিবারগুলো যেভাবে এখানে ভিড় জমাচ্ছে তাতে সমাজের বিত্তবানরাও অসহায়দের পাশে দাঁড়ানো উচিত। এখানে সবারই সাধ্যমত অসহায়দের সাহায্যার্থে কমবেশি সাপোর্ট দেয়া প্রয়োজন।
এসময় বক্তারা বলেন, বিবা বাঁচে মানবতায়, বিবার মানবতার দেয়াল প্রতিষ্ঠা হওয়ার পর থেকে জনমানুষের কল্যানে কাজ করে যাচ্ছে । আপনার বাসায় নতুন পুরাতন যেকোনো ব্যবহারযোগ্য কাপড় এখানে দিয়ে যেতে পারেন। এটা গতানুগতিক মানবতার দেয়ালের মতো মানবতার দেয়াল নয়। এটা উচ্চবিত্ত নি¤œবিত্ত পরিবারের মধ্যে একটি সেতুবন্ধন। ভোলায় বর্তমানে অসহায় গরীব মানুষদের অন্যতম ভরসাস্থল বিবার মানবতার দেয়াল।
বিবার মানবতা দেয়ালের নির্বাহী পরিচালক মনিরুল ইসলাম বলেন, সমাজের সর্বস্তরের মানবিক মানুষগুলো তাদের সাধ্যমত বিবার মানবতার দেয়ালের ব্যানারে এসে অসহায়দের পাশে দাঁড়ানোর আহŸান জানান।

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

আরও...