অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩রা মে ২০২৬ | ২০শে বৈশাখ ১৪৩৩


ভোলায় পিআইবি'র আয়োজনে সাংবাদিকদের ৬ দিনের প্রশিক্ষণ শুরু


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে মার্চ ২০২৪ বিকাল ০৪:৪৩

remove_red_eye

৩২০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় সাংবাদিকদের ৬ দিনের বেসিক সাংবাদিকতা ও মোবাইল জার্নালিজম বিষয়ে প্রশিক্ষন শুরু হয়েছে।  বুধবার সকালে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের আয়োজনে ভোলা প্রেসক্লাব হল রুমে প্রথমধাপে ৩ দিনের প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক আরিফুজ্জামান।  
এসময় প্রেসক্লাব সভাপতি এম. হাবিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পিআইবি'র প্রশিক্ষণ কো-অডিনেটর শাহে আলম সৈকত, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মামুনুর রশিদ, সিনিয়র সাংবাদিক দৈনিক আজকের ভোলার সম্পাদক মু. শওকাত হোসেন,  প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু  বক্তব্য রাখেন।
প্রথম ধাপে বেসিক সাংবাদিকতা বিষয়ে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত ৩৫ জন সাংবাদিক অংশ এতে নেন।
এদিকে ৬দিন ব্যাপী এ প্রশিক্ষনে পিআইবি’র প্রশিক্ষক  মোঃ শাহ আলম,  রিসোর্স পার্সন মোঃ শাহাবুদ্দিন,  রিসোর্স পার্সন  রুহুল আমিন রসদ,  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুল আলম এবং জেলা প্রশাসক আরিফুজ্জামান প্রশিক্ষক হিসেবে দায়িত্বে রয়েছেন।পিআইবি'র মহাপরিচালক জাফর ওয়াজেদ প্রশিক্ষণ মনিটরিং করছেন।