অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় ১৬৫ টাকায় ৪৫ জন তরুন তরুণী পেলো পুলিশে চাকুরী

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে মার্চ ২০২৪ রাত ১১:১৭

remove_red_eye

৪৭৭

আবেগে আপ্লুত চাকুরী প্রাপ্তরা ও অভিভাবকরা

মলয় দে : ভোলা পুলিশ লাইনসের গেটের সামনে সন্ধ্যার পর থেকেই অপেক্ষমান কিছু তরুন তরুণী। অপেক্ষা ফলাফল ঘোষণার।কখন পুলিশের কর্মকর্তারা আসবে এবং ঘোষনা করবে নিজের সবচেয়ে প্রিয় রোল নাম্বারটি।কেউ গেট ধরে দাড়িয়ে আবার কেউ গেটের বাহিরে বসে গুনছে অপেক্ষার প্রহর। আর কেউ কেউ আপন  মনে স্বপ্নের জাল বুনে যাচ্ছে। কখন আসবে সেই কাঙ্ক্ষিত মূহুর্ত। বলছি ভোলায় পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের ফলাফলের কথা।
দীর্ঘ সময় অপেক্ষার পর সেই মূহুর্ত আসলো। ঘোষনা হলো ফলাফল।চাকুরী পাওয়ার আবেগে আপ্লুত হয়ে পড়লো অনেকে। চাকুরী না পেয়েও আবার কান্নায় ভেঙে পড়ে অনেকে। ১৬৫ টাকায় চাকুরী এ যেন অবিশ্বাস্য বিষয়।পুলিশে ঘুষ ছাড়া চাকুরী এটা বিশ্বাসই করতে পারছে না কেউ কেউ।কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পুলিশের কর্মকর্তাদের প্রতি।আবেগে  চাকুরী প্রাপ্ত তরুন তরুণীর চোখে মুখে আনন্দ। এদিকে কৃষক ও ক্ষুদ্র ব্যবসয়ীর ছেলেরও এবার পুলিশের চাকুরী হয়েছে মাত্র ১৬৫ টাকায়।এমন অবিশ্বাস্য বিষয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েছেন অনেক অভিভাবকরা। তারা শুনেছে  পুলিশে চাকুরী নিতে হলে গুনতে হয় মোটা অংকের টাকা।আর সেখানে ১৬৫ টাকায় চাকুরী পেয়েছে তাদের সন্তানরা। এমন অভাবনীয় ঘটনার জন্য সকলে কৃতজ্ঞতা প্রকাশ করছেন ভোলার পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান এর প্রতি।
ফলাফল প্রকাশের পর জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে বরন করে নেয়া হয় ৪৫ জন তরুন তরুণী কে।পরে জেলা পুলিশ সুপার জেলা পুলিশের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানান।এ সময় পুলিশ সুপার মাহিদুজ্জামান ভোলা জেলা পুলিশের স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার বিষয়টি সকলের সামনে তুলে ধরেন।এর পাশাপাশি সদ্য নিয়োগপ্রাপ্ত সকলকে আইনের প্রতি শ্রদ্ধা রেখে সৎ ও একনিষ্ঠ ভাবে কাজ করে যাওয়ার কথা বলেন।
এবছর ভোলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে  ২০২৫ জন আবেদন করেন।লিখিত পরীক্ষায় অংশ ৪৮৩ নেন জন।লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১০২ জন মৌখিক পরীক্ষায় অংশ নেন।পরে সব শেষ ৪৫ জন কে নিয়োগ দেয়া হয়।এর মধ্যে ৩ জন তরুনী  নারী পুলিশ কনস্টেবল পদে নিয়োগ লাভ করেন।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...