বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৩শে মার্চ ২০২৪ বিকাল ০৪:২৩
২৬৬
আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে উল্লেখ করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ।
শনিবার (২৪ মার্চ) দুপুরে রাজধানীর বিজয় সরণিতে বঙ্গবন্ধু সামরিক যাদুঘরের মিলনায়তনে বিশ্ব আবহাওয়া দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. মো. আব্দুস শহীদ বলেন, এবছর আবহাওয়া দিবসের প্রতিপাদ্য হচ্ছে, ‘অ্যাট দ্য ফ্রন্টলাইন অব ক্লাইমেট অ্যাকশন’। এ প্রতিপাদ্যের আলোকে আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আমাদের কর্মকাণ্ডে পরিবেশ ও জলবায়ুর ওপর কি প্রভাব পড়তে পাড়ে, তা সবাগ্রে বিবেচনায় নিতে হবে।
তিনি আরও বলেন, আমরা আমাদের সবার প্রজ্ঞা ও শক্তিকে কাজে লাগিয়ে জলবায়ু পরিবর্তনজনিত যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করি, এমন ভবিষ্যৎ গড়ার জন্য কাজি করি, যেখানে জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলো প্রশমিত হয় এবং আগামী প্রজন্মের জন্য একটি টেকসই ও নিরাপদ বিশ্ব গড়ে তুলি।
কৃষিমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, আগামী দিনের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস, বার্তা ও পদক্ষেপ আমাদের জীবন ও সম্পদ রক্ষায় আর বেশি অবদান রাখবে বলে আমরা বিশ্বাস করি।
উৎপাদক এবং ভোক্তা পর্যায়ে দামের বিরাট পার্থক্যের কারণ কি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এমন প্রশ্নে কৃষিমন্ত্রী বলেন, এর কারণ আগে যারা উৎপাদন করে, আর যারা বাজারজাত করে দুই পক্ষকে জিজ্ঞেস করতে হবে। তাহলে এর উত্তর পাবেন। কৃষিমন্ত্রী উৎপাদনের সময়ে তাদের বাড়িতে থাকে না, বাজারজাত করার সময়েও পরিবহনের কোনো পার্ট না। আমরা চাই ভোক্তার চাহিদা পূরণ এবং কৃষিপণ্য উৎপাদক যেন ন্যায্য মুল্য থেকে বঞ্চিত না হয়। এ দুইয়ের সমন্বয় হচ্ছে আমাদের লক্ষ্য।
কৃষি বিপণন কর্পোরেশন ২৯টি কৃষি পণ্যের মূল্য নির্ধারণ করে দিলেও পরবর্তীতে বাণিজ্য মন্ত্রণালয় কেন পিছিয়েেএলো এমন প্রশ্ন মন্ত্রী বলেন, এ বিষয়ে আমার কিছু জানা নেই।
আবহাওয়া অধিদপ্তর পরিচালক মো. আজিজুর রহমানের সভাপতিত্বে বিশ্ব আবহাওয়া দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব গোলাম মো. হাসিবুল।
উদ্বোধনী অনুষ্ঠানে ঝড় সতর্কীকরণ কেন্দ্রের প্রধান ড. মো. শামীম হাসান ভূইয়া বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু সম্পর্কিত সার্বিক কার্যক্রম সম্বলিত একটি প্রবন্ধ উপস্থাপন করেন।
বাংলাদেশসহ বিশ্ব আবহাওয়া সংস্থার ১৯৩টি সদস্য দেশ ও অঞ্চল প্রতি বছর বিশেষ মর্যাদায় ২৩ মার্চ বিশ্ব আবহাওয়া দিবস হিসেবে পালন করে। বিশ্ব আবহাওয়া সংস্থার নির্ধারিত ১টি প্রতিপাদ্যকে কেন্দ্র করে আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় করণীয় এবং অনুসরণীয় বিষয়ে জনসচেতনতা সৃষ্টি ও কার্যকর পদক্ষেপ গ্রহণে জনগণকে উদ্বুদ্ধ করাই এ দিবসটির মূল লক্ষ্য। এ বছরের প্রতিপাদ্য বিষয় হচ্ছে 'অ্যাট দ্য ফ্রন্টলাইন অব ক্লাইমেট অ্যাকশন'।
সুত্র বাংলা নিউজ
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার
টানা বৃষ্টির ভোগান্তি আর কতদিন?
অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করতে চাই: প্রধানমন্ত্রী
ভিসা পলিসি চূড়ান্তে ৮ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন
সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল
প্রধানমন্ত্রীর ওপর সন্তুষ্ট দেশের ৭৫.৩ শতাংশ মানুষ: জরিপ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক