অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

দুর্নীতিবাজ অনুপ্রবেশকারীদের আ’লীগে ঠাঁই হবে না: জ্যাকব

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১লা নভেম্বর ২০১৯ রাত ০৯:২২

remove_red_eye

১০০৫

এম. আবু সিদ্দিক/আমিনুল ইসলাম, চরফ্যাশন থেকে : যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, দূর্ণীতিবাজ সুবিধাভোগী ও দলে অনুপ্রবেশকারী বিতর্কিতদের আওয়ামীলীগে ঠাই হবে না। দলকে সুসংগঠিত করতে তৃনমূল পর্যায়ে ত্যাগী ও স্বচ্ছ ভাবমূর্তির নেতা-কর্মীদের নতুন কমিটিতে নেয়া হবে। কোন দূর্ণীতিবাজ, চাঁদাবাজসহ অপকর্মের সাথে জড়িতরা চলমান কাউন্সিলে আ’লীগের কোন সাংগঠনিক কমিটিতে স্থান পাবেনা।

আজ শুক্রবার দুপুর ১২ টায় ভোলার চরফ্যাশন উপজেলায় ব্রজগোপাল টাউন হলে পৌর আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল উদ্বোধন শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, দুঃসময়ের ত্যাগী নেতা কর্মীরাই হচ্ছে আওয়ামীলীগের প্রাণ। সারাদেশে বিতর্কিত ও দলে সুবিধাভোগীদের সাংগঠনিক কমিটির পদ পদবী থেকে বাদ দিয়ে চলমান কাউন্সিলে ত্যাগী নেতা-কর্মীদের নতুন কমিটিতে অন্তর্ভূক্ত করা হচ্ছে। স্বাধীনতার ৫০ বছর সুবর্ণ রজতজয়ন্তি ও মুজিববর্ষ উৎযাপনের পূর্বে সভানেত্রী শেখ হাসিনা দলের মধ্যে সুবিধাভোগী ও দূর্ণীতিবাজদের চি‎িহ্নত করে তৃনমূল পর্যায়ে কাউন্সিলে সাংগঠনিক কমিটিতে তাদের অন্তর্ভূক্ত না করতে সারাদেশে আওয়ামীলীগে চলছে শুদ্ধি অভিযান।

চরফ্যাশন পৌর আ’লীগের সভাপতি ও মেয়র বাদল কৃষ্ণ দেবনাথের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি ও পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ শুভ্র, পৌর প্যানেল মেয়র আওয়ামীলীগ নেতা আবু জাহের ভূঁইয়া, আবুল হাসেম মহাজন।

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...