অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ | ২৬শে ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে ৩টি অবৈধ ইটভাটাকে বন্ধ করে ৩ লক্ষ টাকা জরিমানা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই মার্চ ২০২৪ বিকাল ০৩:৪৩

remove_red_eye

৪২৪

পরিবেশ অধিদপ্তরের বিশেষ অভিযান

মলয় দে : ভোলার  চরফ্যাশনে সনাতন পদ্ধতিতে কাঠ পুড়িয়ে ইট তৈরি করায়  মেসার্স যমুনা ব্রিকস, মেসার্স পদ্মা ব্রিকস-২ ও মেসার্স তেতুলিয়া ব্রিকস নামে ৩ টি ইটভাটা কে বন্ধ করেছে ভোলা পরিবেশ অধিদপ্তর। বুধবার ১৩ মার্চ সকালে জেলা পরিবেশ অধিদপ্তরের একটি বিশেষ অভিযানে ওই উপজেলার দুলারহাট এলাকার এ ৩টি ইটভাটাকে বন্ধ ঘোষণা করা সহ ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়।ঢাকা থেকে আসা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমী এ বিশেষ অভিযান পরিচালনা করেন।

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন,বুধবার চরফ্যাশনের দুলার হাট এলাকার ৩টি অবৈধ ইটভাটায় ভোলা পরিবেশ অধিদপ্তর একটি বিশেষ অভিযান পরিচালনা করে। সরেজমিনে গিয়ে ইটভাটা গুলোতে  সনাতন পদ্ধতিতে কাঠ পুড়িয়ে ইট প্রস্তুত করতে দেখা যায়।যা ইট প্রস্তুত ও ইটভাটা নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ৪ ধারা লঙ্ঘন করে।সে মোতাবেক আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইটভাটা ৩টির প্রত্যেকটিকে ১ লক্ষ টাকা করে মোট ৩ লক্ষ টাকা জরিমানা করেন।একই সাথে ইট ভাটাগুলোকে বন্ধ ঘোষণা করেন।

এসময় অভিযানে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়া সহ জেলা পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ,দুলারহাট থানা পুলিশ,ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আরও...