ইসতিয়াক আহমেদ
প্রকাশিত: ২রা মার্চ ২০২৪ রাত ০৯:৫১
৪৭৭
বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলায় বাংলাদেশ ইতিহাস সম্মিলনী, ভোলা জেলার আয়োজনে বরিশাল বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ভোলা শহরের একটি কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইতিহাস সম্মিলনী কমিটির ভোলা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ জাহান জেব আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মুনতাসীর মামুন।
এ সময় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন,আমি বিভিন্ন ঘটনাবলীতে অংশ নিয়েছি।ইতিহাস গড়ায় সহায়তা করেছি।পরবর্তী কালে ইতিহাস চর্চা করে সেই ইতিহাস ধরে রাখার চেষ্টা করেছি। আমি মুক্তিযুদ্ধ, গণহত্যা সহ দেশের ইতিহাস নিয়ে যে চর্চা করেছি, তা সকলে মিলে সামনে এগিয়ে নিয়ে যাবে এই প্রত্যাশা রইল।
এ সময় তিনি স্বাধীন বাংলায় পতাকা উত্তোলনের সেই ইতিহাস তার বক্তব্যে তুলে ধরে বলেন, ওই সময়ের ইতিহাস সংরক্ষণে প্রাথমিক পুঁজিটি উনসত্তরের গনঅভ্যুত্থানের মহানায়ক ও ভোলা ১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ আমাকে সংগ্রহ করে দিয়েছিলেন। আর এজন্যই ওই সময়ের ঐতিহাসিক ঘটনার ইতিহাস এখনো মসৃণ ভাবে চলছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ভোলা জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু । তিনি কিশোর বয়সে মুক্তিযুদ্ধ করেছেন উল্লেখ করে সে সময়কার স্মৃতিচারণ করেন। তাঁর মা তাকে যুদ্ধে যাবার অনুমতি দিয়েছেন বলে জানান।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ ইতিহাস সম্মিলনী কমিটির কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. মাহবুবর রহমান, বাংলাদেশ ইতিহাস সম্মিলনী বরিশাল বিভাগের সভাপতি অধ্যাপক খোন্দকার অলিউল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর সহ সভাপতি অধ্যাপক ড. মনিরুজ্জামান শাহীন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা আইনজীবী সমিতি সভাপতি এডভোকেট বশির উল্লাহ, সাধারণ সম্পাদক মাহবুবুল হক লিটুসহ আরো অনেকে।
অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিদের মাঝে শুভেচ্ছা পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের পরে একাডেমিক ও সাংগঠনিক আলোচনা অনুষ্ঠিত হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ ইতিহাস সম্মিলনী ভোলা জেলার হালিমা আক্তার ঝর্ণা, জান্নাতুল ফেরদৌস ইতি ও আসমা আক্তার সাথী।
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত