বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৬শে ফেব্রুয়ারি ২০২৪ রাত ০৮:৫৯
৩৯২
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা জেলা তথ্য অফিসের আয়োজনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় ভেদুরিয়ায় নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ভেদুরিয়া ইউনিয়নের ভেদুরিয়া-০১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা তথ্য অফিসারের সভাপতিত্বে এ নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সামাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেদুারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: মোস্তফা কামাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো: আবু তাহের, ভেদুরিয়া-০১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নাজিম উদ্দিন, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো: রফিকুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে জেলা তথ্য অফিসার মো: নুরুল আমিন স্মার্ট বাংলাদেশ ও ভিশন: ২০৪১, সরকারের বিভিন্ন পদক্ষেপ, মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং, চতুর্থ শিল্প বিল্পবের গুরুত্ব, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচী, বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষাসহ নিরাপদ খাদ্য, ডেঙ্গু প্রতিরোধে করণীয়, মানব পাচার, মাদকের ভয়াবহতা, সন্ত্রাস, গুজব, দেশের বিরুদ্ধে অপপ্রচার প্রতিরোধ, অপরাজনীতি ও সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও নাশকতা, ইভটিজিং, বাল্যবিবাহ ইত্যাতি প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, পরিবেশ সংরক্ষণ, অটিজম, তথ্য অধিকার ইত্যাদি বিষয় তুলে ধরে বক্তব্য প্রদান করেণ।
প্রধান অতিথির বক্তব্যে ভেদুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: মোস্তফা কামাল বলেন, বর্তমান সরকার বাংলাদেশে ব্যাপক উন্নয়ন করেছেন। আমার ইউনিয়ন ভেদুরিয়ায়ও ব্যাপক উন্নয়ন হয়েছে। ভেদুরিয়ায় বড় বড় অবকাঠামো থেকে শুরু করে অনেক ব্রিজ, কালভার্ট, কার্পেটিংসহ গভীর নলকূল স্থাপন করা হয়েছে। সরকার অবহেলিত মানুষের উন্নয়নে বিভিন্ন ধরনের ভাতা প্রদান করে থাকেন। একজন গর্ভবতি মা গর্ভকালিন সময়ে ২৮০০০(আঠাশ হাজার) টাকা মাতৃত্বকালিন ভাতা পাচ্ছেন। প্রত্যেকটা ছাত্র-ছাত্রীদের হাতে বছরের শুরুতে নতুন বই তুলে দেয়া ছাড়াও উপবৃত্তি প্রদান করা হচ্ছে। আমার ইউনিয়নে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গর্ভবতি মা ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা প্রদানসহ প্রায় ৩৯ ধরনের ঔষধ ফ্রী বিতরণ করা হচ্ছে। মানুষের পোশাক-পরিচ্ছেদ আর চলা-ফেরায়ই দেশের উন্নয়নের চিত্র ফুঁটে উঠেছে। ঢাকার মেট্রোরেল, হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দর, অসংখ্য উড়াল সেতু, চট্রগামের কর্ণফুলি ট্যানেল, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, পটুয়াখালির পায়রা বন্দর ইত্যাদি। এ সরকারের জনবান্ধব সরকার এ সরকারের উন্নয়নের কথা বলে শেষ করা যাবেনা। অনুষ্ঠানে প্রায় ২০০-৩০০ শতাধিক মায়েরা উপস্থিত ছিলেন।
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত