অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

৩৭৬ জেলেকে আটকসহ ৩৩ কোটি টাকার মাছ শিকারের উপকরণ জব্দ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩রা নভেম্বর ২০১৯ রাত ১১:১৮

remove_red_eye

৮৬১

হাসনাইন আহমেদ মুন্না : সদ্য সমাপ্ত মা ইলিশ রক্ষা অভিযানে কোষ্ট গার্ড দক্ষিন জোন ৩৩ কোটি ৪ লাখ টাকা মূল্যের ইলিশ শিকারের উপকরণ জব্দ করেছে। এর মধ্যে রয়েছে অবৈধ জাল,ইঞ্জিন চালিত নৌকা ও উদ্ধারকৃত ইলিশ। এছাড়া ৬৪৫টি অভিযানের মাধ্যমে ৩৭৬ জন জেলেকে আটক করতে সক্ষম হয়েছে। এসব জেলেদের বিভিন্ন মেয়াদে দন্ড প্রদান করা হয়েছে। রবিবার বেলা ১১ টায় কোষ্টগার্ড দক্ষিন জোনের এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
কোষ্টগার্ড জোনাল কমান্ডর ক্যাপ্টেন এস এম মঈনউদ্দিন বলেন, ৯ অক্টোবর মধ্যরাত থেকে ৩০ অক্টোবর মধ্যরাত পর্যন্ত টানা ২২ দিন দক্ষিন জোনের অধিনস্ত সকল বেইস, জাহাজ, এইচপিবি, স্টেশান ও আউট পোষ্ট সমূহ স্থানীয় প্রশাসন ও মৎস্য বিভাগের সাথে সমন্বয় করে অভিযান চালায়। এসময় ভোলা, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠী, লক্ষীপুর, নোয়াখালী ও ফেনী জেলার বিভিন্ন নদ-নদীতে মা ইলিশ রক্ষায় কার্যক্রম চালানো হয়। সকলের সহায়তায় এবছর অনেকটাই সফল হয়েছে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম বলে জানান জোনাল কমান্ডর। একইসাথে চলমান জাটকা সংরক্ষণ কার্যক্রমেও সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।
এসময় জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজাহারুল ইসলাম,জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলঅম, কোষ্টগার্ডের লেফটেন্ট এস এ সাকিল, ভোলা প্রেসক্লাব সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এম হাবিবুর রহমান, সদর নৌ থানার ওসি সুজন চন্দ্র পাল উপস্থিত ছিলেন।

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

আরও...