বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ই ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৭:০৭
৪৫৪
বাংলার কণ্ঠ প্রতিবেদক : জেলায় শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জেলার ৪৯টি কেন্দ্রে পরীক্ষা শুরু হয়ে চলে দুপুর ১টা পর্যন্ত। এ বছর জেলায় মোট পরীক্ষার্থী ছিল ২৩ হাজার ৫৩৮ জন। তাদের মধ্যে প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিল ৩৭২ জন। অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে এসএসসিতে ১৬৬ জন, দাখিলে ১৭৭ জন ও কারিগরিতে ২৯ জন রয়েছে। জেলার সব কয়টি কেন্দ্রে শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা শেষ হয়। পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রসহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক আরিফুজ্জামান।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিসটি) সাদেকুন নাহার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল ও ভোলা সদর মাধ্যমিক শিক্ষা অফিসার রকিবুল হাসান উপস্থিত ছিলেন।
কেন্দ্র পরিদর্শন শেষে জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেন, শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শতভাগ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়ার লক্ষ্যে কঠোর নির্দেশনা ছিল।
জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার
তরুণ উদ্যোক্তা আজিজুল ইসলাম আজিজ আর নেই
ইউএনওর স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের ভবন ভাঙার চেষ্টা
বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে নববধূকে বাড়ী নিয়ে আসলেন প্রবাসী
ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে প্রস্তুত ভোলা টিম
যে কলম তুলে ধরেছিল ভোলার মৃত্যুর মিছিল সেই কলমের মানুষ আজ স্মৃতিতে
একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন
ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত