বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৫ই ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:৪৯
১৭১
ভুল সিদ্ধান্তের কারণে বিএনপি নামক দলটি ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক,এমপি।
তিনি আজ বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন।
জাহাঙ্গীর কবির নানক বলেন, বিএনপি আন্দোলন করবে এটাই স্বাভাবিক। বিএনপি যে ভুল সিদ্ধান্তগুলো নিয়েছিল, সে ভুল সিদ্ধান্তের কারণে বিএনপি নামক দলটি ক্ষতিগ্রস্থ হয়েছে।
তিনি বলেন, গত বছরের ২৮ অক্টোবর যে হত্যাকা- হয়েছিল সবমিলিয়ে বিএনপি তাদের অপরাধ, তাদের অরাজনৈতিক আচরণের বিষয়গুলো মূল্যায়ন করবেন। মূল্যায়ন করে তাদের ভুলপথ পরিহার করে রাজনৈতিক সঠিক ধারায় এগিয়ে যাবে এটাই আমরা প্রত্যাশা করি।
বিএনপির হত্যাকা-ের বিচার বিষয়ে জাহাঙ্গীর কবির নানক বলেন, আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, যারা হত্যাকা- করেছে, যারা প্রধান বিচারপতির বাড়ী এবং বিচারকদের বাসভবনে হামলা করেছে, যারা ট্রেনে আগুন দিয়ে মানুষকে হত্যা করেছে, যারা বাসে আগুন দিয়ে সাধারণ যাত্রীদের হত্যা করেছে, এসব অপরাধের জন্য তাদের বিচার হতেই হবে।
তিনি বলেন, জামিন একটি স্বাভাবিক ধারা জামিন পেতেই পারে, আদালত ইচ্ছা করলে জামিন দিতেই পারে। জামিনের ব্যাপারে আমাদের কোনো কথা নেই। আমি মনে করি যে ঘটনাগুলি ঘটেছে, যে হত্যাকা-গুলো ঘটেছে, অবিলম্বে তার বিচার হওয়া উচিৎ।
বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে নিষিদ্ধ করার উদ্যোগের বিষয়ে মন্ত্রী বলেন, বিএনপি একটি সন্ত্রাসী দল, বিএনপি একটি খুনিদের দল। এ দলটির পিছন থেকে যিনি কলকাঠি নাড়েন তিনি একজন কারাদন্ডপ্রাপ্ত আসামি হয়ে লন্ডনে বসে আছেন। তার নির্দেশনায় দলটি পরিচালিত হচ্ছে। দেশের সর্বস্তরের মানুষ এ দলটির ওপর থেকে দৃষ্টি সরিয়ে নিয়েছে। এ দলটি যে গহ্বরে নিমজ্জিত হয়েছে, সে গহ্বর থেকে বেরিয়ে আসার তাদের কোনো সুযোগ নেই।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, নারী শিক্ষার ভিত্তিমূল হিসেবে মোহাম্মদপুর উচ্চ বালিকা বিদ্যালয়কে গড়ে তুলতে হবে। এ শিক্ষা প্রতিষ্ঠানের মান এমন হতে হবে যে অভিভাবকরা এ প্রতিষ্ঠানে ছাত্রীদের ভর্তি করাতে ব্যাকুল হয়ে যায়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বুজলুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সুত্র বাসস
যে হাটে বিক্রি হয় মানুষের হাড়ভাঙা শ্রম
দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে ভোলায় তেলের সংকটে নদীতে নামতে পারছেন না জেলেরা
ভোলায় বারি মুগ ডালের কৌশল শীর্ষক মাঠ দিবস পালিত
ভোলায় নানান আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
মনপুরায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
চরফ্যাশন জাতীয় আইনগত সহায়তা দিবসে পালিত
ভোলার পশ্চিমাঞ্চলে তেঁতুলিয়া নদীর ভাঙনের মুখে শতাধিক পরিবার
চ্যানেল ওয়ানের আনুষ্ঠানিক পূর্ণযাত্রা ভোলায় প্রত্যাশা আর সম্ভাবনার বার্তা
ভোলায় ৪ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন
ভোলায় চাকরি মেলায় তাৎক্ষণিক নিয়োগ পেলেন ১১৭ জন নারী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক