বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৪ঠা ফেব্রুয়ারি ২০২৪ রাত ০৯:৩২
৪১২
মলয় দে : ভোলার ঐতিহ্য বিদ্যাপীঠ ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানসহ পরীক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।
রবিবার সকালে বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়টির প্রধান শিক্ষক সফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় প্রভাতি শিফটের দায়িত্বপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক ফাতেমা জোহরা,দিবা শিফটের দায়িত্বপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক এটিএম খলিলুর রহমান এসময় বক্তব্য রাখেন। এছাড়াও দুই শিফটের ১০ম শ্রেনীর শ্রেনী শিক্ষকরা তাদের মূল্যবান বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে সফিকুল ইসলাম পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।পরীক্ষার্থীদের পরীক্ষা চলাকালীন যে সকল বিষয়গুলো অনুসরন করতে হবে তা আলোকপাত করেন।এর আগে শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র পাঠ করা হয়।
সভাপতির বক্তব্যের শেষে ওই বিদ্যালয়ের প্রভাতি শিফটের ইসলাম শিক্ষা বিষয়ের সহকারি শিক্ষক মোঃ ইব্রাহিম বিশেষ দোয়া ও মোনাজান পরিচালনা করেন। অনুষ্ঠান শেষে সকল পরীক্ষার্থীদের হাতে শুভেচ্ছা উপহার ও দুপুরের খাবার বিতরণ করা হয়।
দিবা শিফটের সিনিয়র শিক্ষক মোঃ আমির ফয়সাল এর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন দিবা শিফটের সদ্য অবসর প্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আহসান কবির,অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক মোঃ মাইনুদ্দিন,সিনিয়র শিক্ষক কামরুজ্জামান,মাকসুদের রহমান,শেখ আবু তালেব,আল মনির।এদের পাশাপাশি প্রভাতি শিফটের সিনিয়র শিক্ষক জহরলাল দাস,মাকসুদুর রহমান প্রমুখ।
জানা যায়, এ বছরের এসএসসি পরীক্ষায় বিভিন্ন বিভাগে বিদ্যালয়টির সর্বমোট ২৪০ জন শিক্ষার্থী অংশগ্রহন করতে যাচ্ছে।
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত