বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩রা ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:১৪
৮২১
অন্যতম জনপ্রিয় ই-মেইল প্ল্যাটফর্ম জি-মেইল। এর মাধ্যমে বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বিভিন্ন মেসেজ ছাড়াও ভিডিও, অডিও এবং ডকুমেন্ট সেন্ড করা সম্ভব। অফিসিয়াল এবং ব্যক্তিগত কাজে জি-মেইল ব্যবহার করেন।
সারাদিন অসংখ্য মেসেজ এসে ভরে যায় ইনবক্স। এতে জরুরি মেইল আর খুঁজে পাওয়া যায়না। এজন্য জরুরি মেইলগুলো আর্কাইভ করে রাখতে পারেন। এতে আপনি আপনার প্রয়োজনীয় মেইল আলাদা করে রাখতে পারবেন। এর সবচেয়ে বড় সুবিধা হলো, আপনি যতদিন ইচ্ছা মেইল আর্কাইভ করে রাখতে পারবেন। কোনোভাবেই সেই মেইল ডিলিট হয়ে যাবে না।
দেখে নিন কীভাবে জরুরি মেইলগুলো আর্কাইভ করবেন-
ডেস্কটপে করতে চাইলে
>> আপনার জি-মেইল ইনবক্স খুলুন।
>> যেসব মেইল আর্কাইভ করতে চান সেই সব ই-মেইল সিলেক্ট করুন। এজন্য প্রতিটি ইমেলের পাশের বাক্সে ক্লিক করুন বা উপরের দিকে “সিলেক্ট অল” বক্সে ক্লিক করে সব ই-মেইল সিলেক্ট করুন। তবে যদি সিলেক্ট অল দেন তাহলে সব মেইল কিন্তু আর্কাইভ হয়ে যাবে। তাই বেছে বেছে সিলেক্ট করুন।
>> এবার “আর্কাইভ” অপশনে ক্লিক করুন। আপনি যদি কোনো ফোল্ডার লুকিয়ে রাখতে চান, তাহলে ফোল্ডারে ক্লিক করুন। >> এরপর “আর্কাইভ”-এ ক্লিক করলেই কাজ শেষ।
অ্যান্ড্রয়েড ডিভাইসে কীভাবে করবেন?
প্রথমে আপনার মোবাইল বা ট্যাবলেটে জি-মেইল অ্যাপটি খুলুন। আপনি যে ইমেলটি আর্কাইভ করতে চান সেটি খুলুন। স্ক্রিনের উপরের ডানদিকে তিন-বিন্দু আইকনে ক্লিক করুন। তারপর মেনু থেকে “আর্কাইভ” সিলেক্ট করুন।
আইফোনে করতে হলে
আপনার আইফোন বা আইপ্যাডে জি-মেইল অ্যাপ খুলুন। আপনি যে ই-মেইলটি আর্কাইভ করতে চান, তার ডানদিকে সোয়াইপ করুন। এবার “আর্কাইভ” আইকনটি দেখতে পাবেন। তাতে ক্লিক করলেই কাজ শেষ।
সুত্র জাগো
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত