বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৩ই এপ্রিল ২০২০ সন্ধ্যা ০৭:০৮
৯৮৭
বাংলার কণ্ঠ প্রতিবেদক:: করোনা ভাইরাসের এমন ভয়াবহ পরিস্থিতিতে জীবনের ঝুকি নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ম্যাজিস্ট্রেট কর্তৃক জরিমানার শিকার হলেন ভোলায় কর্মরত দুই সাংবাদিক। রবিবার বিকালে ভোলা খেয়াঘাট ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। এতে সাংবাদিক মহল থেকে তীব্র নিন্দা ক্ষোভ ও প্রতিবাদের ঝড় ওঠে। পাশাপাশি বিষয়টি সামাজিক যোগযোগ মাধ্যমেও ব্যাপক ভাইরাল হয়ে যায়। সাংবাদিকরা হলেন দৈনিক বাংলার কণ্ঠের আক্তারুল ইসলাম আকাশ এবং ভোলা দর্পন এর ইব্রাহিম।
হেনাস্থার শিকার সাংবাদিক আক্তারুল ইসলাম আকাশ জানান, ঢাকা, নারায়নগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে ভেদুরিয়া ঘাট দিয়ে লোকজন ভোলায় প্রবেশ করছে এমন সংবাদ পেয়ে রবিবার দুপুরে আকাশ এবং ইব্রাহিম মোটরসাইকেলে ঘটনাস্থলে যান। সংবাদ সংগ্রহ করে এক মোটর সাইকেলে দুই জন ফেরার পথে ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ তাদের গতিরোধ করেন এবং করোনা পরিস্থিতিতে এক মোটরসাইকেলে দ্ইু জন কেন যাচ্ছে তা জানতে চায়। সাংবাদিকরা তাদের পরিচয় দেয় এবং সংবাদ সংগ্রহের কথা বলেন। কিন্তু ম্যাজিস্ট্রেট ক্ষিপ্ত হয়ে তাদের বিরুদ্ধে জেল ও জরিমানার কথা বলেন। পরে সাংবাদিকরা অনেক অনুনয় বিনয় করেন যানবাহন সংকটের কারনে তারা এক সাথে ২ জন গিয়েছিলেন। তার পর ৫০০ টাকা জরিমানা আদায় করেন।
এদিকে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদে অপদস্ত ও জরিমানা কারার ঘটনায় ভোলার সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন।
বিষয়টি ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান এবং সম্পাদক অমিতাভ রায় অপু জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিককে জানালে তিনি বিষয়টি দেখবেন বলে জানান।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত