বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৮শে জানুয়ারী ২০২৪ বিকাল ০৫:২৯
৩৭৯
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার মেঘনা নদীতে মালামাল বোঝাই একটি কাঠের ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর দুপুরে নিখোঁজ পিতা ও পুত্রের মধ্যে পুত্রের মধ্যে পুত্র পারভেজ সরদার (৩২) এর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কিন্তু পিতা রাজ্জাক সরদারের এখনো কোন সন্ধান পাওয়া যায়নি। আজ রবিবার দুপুরে ভোলা সদর উপজেলা ইলিশা ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করে নৌ থানা পুলিশের সদস্যরা। পরে তার মৃতদেহ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এদিকে পিতা রাজ্জাক সরদার (৬২) এখনো নিখোঁজ রয়েছে।
ভোলা নৌ পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিদ্যুৎ কুমার ঘোষ জানান, ভোলার মেঘনা নদীর ইলিশা ফেরিঘাট এলাকায় নদীর তীরে একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা তাদের খবর দেয়। পরে নৌ থানা পুলিশের সদস্যরা ঘটনা স্থলে গিয়ে ওই মৃতদেহটি উদ্ধার করে। এর পর কিছুদিন আগে ট্রলার ডুেিবতে নিখোঁজ পিতা ও পুত্রের পরিবারে স্বজনরা এসে মৃতদেহটি পুত্র পারভেজ সরদারের নিশ্চিত করলে বিকাল সাড়ে ৩ টার দিকে তাদের কাছে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য,গত ২১ জানুয়ারি ভোলার মনপুরা উপজেলা থেকে রবিবার রাত ৯ টার দিকে ভাংগারি মালামাল বোঝাই করে বরিশালের মেহেন্দীগঞ্জের কালিগঞ্জ উলানিয়ার উদ্দেশ্যে রওয়ানা করে ইলিশা ঘাটে পৌছার আগেই তাদের ট্রলারের মেশিনের ফ্যান ভেঙ্গে যায়। ফ্যান মেরামত করে ফের যাত্রা শুরু করলে উত্তর দিক থেকে প্রবল বাতাস ও ঢেউয়ের আঘাতে ট্রলারটি নিচের দিকে ডুবে যায়। এসময় ট্রলারে থাকা ৭ জনের মধ্যে ৫ জন নদীতে লাফিয়ে পরে। নিখোঁজ রাজ্জাক ও পারভেজকে অন্যান্যরা উদ্ধারের চেষ্টা করলেও তারা ট্রলারের ভিতরে আটকা পরায় উদ্ধার করা যায়নি। পরে তাদের ডাক চিৎকারে অন্য জেলে ট্রলারের সহায়তায় স্থানীয়রা জীবিত ৫জনকে উদ্ধার করে । ২৩ জানুয়ারি নৌ পুলিশ, কোস্টগার্ড ,ফায়ারসার্ভিস ও বিআইডবিøউটিএসহ বেসরকারি ডুবুরি মিলে যৌথ অভিযান চালিয়ে মালামাল বোঝাই ট্রলার টি উদ্ধার করে।
ভোলায় ৪ দিন ব্যাপী স্কয়ারের ফ্রি হেলথ ক্যাম্পে চিকিৎসা সেবা শুরু
যে হাটে বিক্রি হয় মানুষের হাড়ভাঙা শ্রম
দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে ভোলায় তেলের সংকটে নদীতে নামতে পারছেন না জেলেরা
ভোলায় বারি মুগ ডালের কৌশল শীর্ষক মাঠ দিবস পালিত
ভোলায় নানান আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
মনপুরায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
চরফ্যাশন জাতীয় আইনগত সহায়তা দিবসে পালিত
ভোলার পশ্চিমাঞ্চলে তেঁতুলিয়া নদীর ভাঙনের মুখে শতাধিক পরিবার
চ্যানেল ওয়ানের আনুষ্ঠানিক পূর্ণযাত্রা ভোলায় প্রত্যাশা আর সম্ভাবনার বার্তা
ভোলায় ৪ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক