বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭শে জানুয়ারী ২০২৪ রাত ১০:২১
৮১১
এইচ আর সুমন : ভোলা জেলা যুবদল সভাপতি জামাল উদ্দিন লিটন ও সাংগঠনিক সম্পাদক মনির হোসেন জামিনে মুক্তি পেয়েছেন। গত বছর ১৭ইঅক্টোবর বিএনপির নয়া পল্টন দলীয় কার্যালয়ের সামনে থেকে ডিবি পুলিশ তাদের আটক করেন । রাজনৈতিক দুটি মামলায় দীর্ঘ ৯৮ দিন পর তারা হাইকোর্ট থেকে জামিন পান। গত মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে তারা মুক্তি পান। মুক্তি পাওয়ার পর তাদেরকে জেলা বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের দলীয় নেতৃবৃন্দরা ফুলের মালা দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বরণ করে নেন। তাদের মামলা পরিচালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মানবাধিকার সম্পাদক,ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের আইনজীবী ব্যারিস্টার কাজী আখতার হোসাইন অ্যাডভোকেট।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, কেন্দ্রীয় কমিটির মানবাধিকার সম্পাদক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ব্যারিস্টার কাজী আখতার হোসাইন বলেন, ঢাকার বাড্ডা থানা পুলিশ ১৮/১০/২০২৩ ইং তারিখের একটি মামলায় ভোলা জেলা যুবদলের সভাপতি জনাব মো: জামাল উদ্দিন (লিটন) ও সাংগঠনিক সম্পাদক মো: মনির হোসেন সহ অন্য আসামীদেরকে গ্রেফতার করে একই তারিখে ঢাকার বিজ্ঞ মুখ্য মহানগর হাকিমের আদালতে উপস্থিত করে ০৫ (পাঁচ) দিনের রিমান্ড আবেদন করে। বিজ্ঞ আদালত রিমান্ড মঞ্জুর করে আসামীদের জেল হাজতে প্রেরণ করেন। পরবর্তীতে তাহারা মহামান্য হাইকোর্ট বিভাগ থেকে ১৩/১১/২০২৩ ইং তারিখে জামিনলাভ করেন। কিন্তু বিগত ১৮/১১/২০২৩ ইং তারিখে জেলখানা থেকে বের হওয়ার সাথে সাথে বাড্ডা থানা পুলিশ তাদেরকে ২০২২ সালের একটি ফোজদারী মামলায় গ্রেফতার দেখিয়ে পুনরায় আদালতে হাজির করে। বিজ্ঞ আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন। পরবর্তীতে তাদের আবেদনের প্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট বিভাগ ১৫/০১/২০২৪ ইং তারিখের আদেশে তাদের জামিন মঞ্জুর করেন।
ভোলায় ক্যাশলেস বাংলাদেশে পূবালী ব্যাংকের ক্যাম্পেইন
দৌলতখানে জোয়ারে ভেসে গেছে দুই শতাধিক গবাদিপশু
ভোলায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত
দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় পরিচয়: জুবাইদা রহমান
মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী
সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা
স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালো ইসি
শিক্ষকদের বদলির তদবিরে অতিষ্ঠ শিক্ষামন্ত্রী
৪৫ বছর মোজাফ্ফর কোথায় ছিলেন, জানতে চান রিজভী
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক