অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় পৌর ৬নং ওয়ার্ডে তোফায়েল আহমেদের খাদ্য সামগ্রী বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই এপ্রিল ২০২০ বিকাল ০৫:০০

remove_red_eye

৮০৫

বাংলার কন্ঠ প্রতিবেদক:: ভোলায় করোনাভাইরাস বিস্তার প্রতিরোধে ঘরে থাকা কর্মহীন ৭০০ পরিবারের মাঝে খাদ্য বিতরণ করেছেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ। শুক্রবার রাত থেকে পৌরসভার ৬নং ওয়ার্ডে এ খাদ্য সামগ্রী বিতরণ শুরু হয়। প্রতিটি পরিবারকে তার ব্যক্তিগত তহবিল থেকে ১০ কেজি করে চাল, ৫ কেজি আলু, ১ কেজি ডাল ও এক কেজি পেঁয়াজ ত্রাণ হিসেবে বিরতণ করা হয়।

তোফায়েল আহমেদের পক্ষে কর্মহীন সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ ও বন্ধ হয়ে পড়া ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠনের মালিকদের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেন ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মো. ওমর ফারুক।

এসময় কাউন্সিলর ওমর ফারুক বলেন, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আমাদের প্রিয় নেতা তোফায়েল আহমেদের নির্দেশে তার দেয়া খাদ্য সামগ্রী আমার এলাকার ঘরে থাকা কর্মহীন মানুষের কাছে নিজে গিয়ে পৌঁছে দিচ্ছি। এসময় তিনি প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে সকলকে ঘরে থাকার অনুরোধ জানান।