বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৬ই জানুয়ারী ২০২৪ রাত ১০:৪৩
৩৬০
শফিক খান : ভোলায় স্কুল থেকে এক নৈশ প্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভোলা সদর উপজেলার ইলিশা ইউ সি মাধ্যমিক বিদ্যালয় থেকে বিদ্যালয়ের নৈশপ্রহরী মো. মিজানুর রহমানের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার পুলিশ মিজানুর রহমানের কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে। ভোলা সদর থানার ওসি মনির হোসেন মিঞা এ তথ্য নিশ্চিত করেন। মিজানুর রহমান ২ নম্বর পূর্ব ইলিশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুন্সি অলি উল্লাহ আহমেদের ছেলে এবং ৩ সন্তানের জনক। তিনি ইলিশা ইউ সি মাধ্যমিক বিদ্যালয়ে নৈশপ্রহরীর পদে নিযুক্ত ছিলেন।
ওসি জানান, প্রতিদিনের মতো সোমবার রাতেও মিজানুর রহমান বিদ্যালয়ে গিয়ে তার শয়ন কক্ষে ঘুমিয়ে ছিলেন। সকালে স্কুলে শিক্ষক শিক্ষার্থীরা গিয়ে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিক্ষকরা দেখেন মিজানের শয়নকক্ষে সে মৃত অবস্থায় পড়ে আছে। তার মুখ দিয়ে লালা ঝরানো এবং মরদেহের পাশে বমি রয়েছে। শয়নকক্ষটি ভিতর থেকে আটকানো ছিল। মিজানের পরিবার পুলিশকে জানিয়েছে, মিজান কয়েকদিন যাবত অসুস্থ।
পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত