অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ৯ই অক্টোবর ২০২৬ | ২৩শে আশ্বিন ১৪৩৩

বিএনপি-জামাতের প্রতিটি খুনের বিচার হবে : শেখ সেলিম

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৫ই জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৬:০৮

remove_red_eye

২৯২

কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বিএনপি- জামাতের  সংঘটিত প্রত্যেকটা খুনের বিচার হবে।
তিনি বৃহস্পতিবার(৪ জানুয়ারী) গোপালগঞ্জ পৌরপার্কে পৌর আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবিরের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম শাহাব উদ্দিন আজম, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুন্সি মোঃ আতিয়ার রহমান, এফবিসিসিআই’র সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম, যুবলীগের  কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, পৌর সভার মেয়র শেখ রকিব হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
শেখ সেলিম বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বিএনপির নাম কেউ নেবে না। তাই বিএনপি নির্বাচন বানচাল করতে চায়।
তিনি বলেন, খালদা জিয়ার ছেলে  লন্ডনে বসে অবরোধের ডাক দিচ্ছে। সে দেশে এসে নির্বাচনে দাড়ালে তার জামানত থাকবে না।
শেখ সেলিম আরো বলেন, এবাবের নির্বাচন আওয়ামী লীগের জন্য খুবই গুরুত্বপূর্ন। এই নির্বাচনে জয়লাভ করে এদের নাম নিশানা মুছে দেয়ার পাশাপাশি বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। শেখ হাসিনার ভিশন-২০৪১ ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে।
নির্বাচনী প্রচারণার শেষ দিনে গোপালগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলুল করিম সেলিমের পক্ষে ব্যাপক শোডাউন করা হয়। বিকেলে ৪ টায় শহরের পৌরপার্কের জনসভায় পৌরসভার ১৫টি ওয়ার্ড থেকে মিছিল সহকারে হাজার হাজার নারী-পুরুষ যোগ দেন।এছাড়া ব্যানার ফেস্টুন নিয়ে আওয়ামী লীগ  ও সহযোগি সংগঠনের নেতা-কর্মিরা এবং বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতা-কর্মি নৌকার শ্লোগান দিয়ে জনসভায় যোগ দেন।

সুত্র বাসস

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

আরও...