অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ৯ই অক্টোবর ২০২৬ | ২৩শে আশ্বিন ১৪৩৩

নির্বাচন পর্যবেক্ষক কার্ড পাচ্ছেন ১৬ জাপানি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৯শে ডিসেম্বর ২০২৩ বিকাল ০৫:২৩

remove_red_eye

৩২৯

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৬ জন জাপানিকে নির্বাচন পর্যবেক্ষক কার্ড দেওয়া হবে। শুক্রবার (২৯ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক চিঠিতে তাদের নির্বাচন পর্যবেক্ষক কার্ড দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে জানানো হয়, জাতীয় সংসদ নির্বাচনে ঢাকায় অবস্থিত জাপানিজ দূতাবাস থেকে আবেদন করা ১৬ জন নির্বাচন পর্যবেক্ষকের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর ও সদর দপ্তর প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর থেকে তাদের নিরাপত্তা ছাড়পত্র ও ভিসা ইস্যুকরণের ব্যাপারে অনাপত্তি জ্ঞাপন করেছে।

এ অবস্থায়, নির্বাচন কমিশনকে পরবর্তী কার্যক্রমের ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

যে ১৬ জনকে কার্ড ইস্যু করতে বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়- মাস্তো ওটানাবে, কাজিইসি পল কুরদা, আনরি উনু কিমানুরি, কিমিনারি ইমা, টাটসনুয়া মাছিদা, সিমুরাও কাটসুমি, টমো মিনামি, কোবায়াসি ইয়াকু, কানা কোয়াসি, থাই কুডু, হারুতা হিরোকি, কাউ হিরোসি, আটাউসি কাটাও, ওয়াটারু কাসমিয়া, টাকুয়া কাটাও, খই ইয়ামাটু।

গত ১৮ ডিসেম্বর সিইসির সঙ্গে বৈঠক শেষে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি জানান, দেশটি থেকে ৩ জন পর্যবেক্ষক আসবে। তাদের সহায়তায় আরও ১৩ জন জাপান দূতাবাসের একটি টেকনিক্যাল টিম যুক্ত হবে। সব মিলিয়ে ১৬ জন ইসিতে নিবন্ধন করেছে।

সুত্র জাগো

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

আরও...