অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ৯ই অক্টোবর ২০২৬ | ২৩শে আশ্বিন ১৪৩৩

৫ মাসে কৃষি ঋণ বিতরণ সাড়ে ১৪ হাজার কোটি টাকা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:০২

remove_red_eye

৩১৩

নানা অস্থিরতার মাঝেও কৃষি ঋণ বিতরণ বেড়েছে। জুলাই-নভেম্বর মাসে পাঁচ মাসে কৃষি ঋণ বিতরণ হয়েছে ১৪ হাজার ৪১৮ কোটি টাকা।

যা আগের বছরের একই সময়ের চেয়ে এক হাজার ৫৪৭ কোটি টাকা বেড়ছে। আগের বছর একই সময়ে বিতরণ হয়েছিল ১২ হাজার ৮৭১ কোটি ১১ লাখ টাকা।

বাংলাদেশ ব্যাংকের হাল নাগাদ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

চলতি বছরে কৃষি ঋণের লক্ষ্যমাত্রা রয়েছে ৩৫ হাজার কোটি টাকা। আর ৫ মাসের কৌশলগত লক্ষ্যমাত্রা রয়েছে ১৪ হাজার ৫৮৩ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের ন্যূনতম ২ শতাংশ কৃষি ঋণ বিতরণ করতে হয়। কোনো ব্যাংক লক্ষ্য পূরণে ব্যর্থ হলে ওই ব্যাংককে জরিমানা গুনতে হয়।

পাঁচ মাসে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো বিতরণ করেছে ৫ হাজার ৯৩০ কোটি ৫৩ লাখ টাকা। বিদেশি ব্যাংকগুলো বিতরণ করেছে ৮৫৪ কোটি ৭৭ লাখ টাকা। এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো বিতরণ করেছে ৯ হাজার ২০৫ কোটি ২২ লাখ টাকা।

পাঁচ মাসে সর্বোচ্চ কৃষি ঋণ বিতরণকারী ব্যাংকগুলো হলো—কৃষি ব্যাংক, ইসলামী ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ঢাকা ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, আইএফআইসি ব্যাংক।

ফসলের মৌসুম ভিত্তিক সারা বছর সমান হারে কৃষি ঋণ বিতরণের নির্দেশ থাকলেও কয়েকটি ব্যাংক বিতরণই শুরু করেনি। ব্যাংকগুলো হলো—বিদেশি উরি ব্যাংক ও দেশি সিটিজেন ব্যাংক। আর সর্বনিম্ন কৃষি ঋণ বিতরণ করেছে পদ্মা ব্যাংক।

সুত্র বাংলা নিউজ

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

আরও...