অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৮ই জুলাই ২০২৬ | ২৪শে আষাঢ় ১৪৩৩

সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে ইসি প্রস্তুত : আনিছুর রহমান

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২০শে ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:৩৮

remove_red_eye

৪৪৯

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেছেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুত ।  
তিনি বলেন, ‘সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন বলতে যা বোঝায় সেটি করতে নির্বাচন কমিশন প্রস্তুত। আগামী ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত সেনাবাহিনী, বিজিবিসহ সকল বাহিনী মাঠে থাকবে। নির্বাচনে এবার সর্বোচ্চ সংখ্যক বিদেশি পর্যবেক্ষক আসছে। আমরা সবধরনের আতিথেয়তা দেব। পর্যবেক্ষকদের আবেদনের সময়সীমাও আমরা বাড়িয়েছি। তারা মূল্যায়ন করবে ভোট কেমন হলো।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফেনীর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তাসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিদ্বন্দ্বি প্রার্থী ও তাদের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে নির্বাচন কমিশনার এসব কথা বলেন।  
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোছাম্মৎ শাহীনা আক্তারের পরিচালনায় তিনটি আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা, পুলিশ সুপার জাকির হাসান, বিজিবি ফেনী ৪ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল রাকিবুল হাসান, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিমসহ জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, নির্বাচনে নিরাপত্তায় প্রয়োজনীয় সংখ্যক ম্যাজিস্ট্রেট থাকবে। পুলিশের পাশাপাশি এবার ব্যাটালিয়ন আনসারও থাকবে।
আনিছুর রহমান বলেন, ‘নির্বাচনে সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে দেব। ভোটার আনার দায়িত্ব কমিশন, রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার নয়। সেই দায়িত্ব প্রার্থীদের। প্রার্থী নিজে, কর্মী-সমর্থক ও দলীয় নেতাকর্মীদের মাধ্যমে ভোটারদের কেন্দ্র আনার জন্য উদ্বুদ্ধ করবেন। ভোটার যত বেশি আসবে নির্বাচন ততো অংশগ্রহণমূলক হবে।’

সুত্র বাসস

চরফ্যাশন-মনপুরায় স্পিকার ও ভূমিমন্ত্রীর যৌথ সফরের ঘোষণা

চরফ্যাশন-মনপুরায় স্পিকার ও ভূমিমন্ত্রীর যৌথ সফরের ঘোষণা

ভোলা ও লালমোহনে সিএনজি চালকদের মানববন্ধন প্রতিবাদ সভা রাস্তা অবরোধ

ভোলা ও লালমোহনে সিএনজি চালকদের মানববন্ধন প্রতিবাদ সভা রাস্তা অবরোধ

চরফ্যাশনে জেলেদের তালিকা হালনাগাদ করণে সভা অনুষ্ঠিত

চরফ্যাশনে জেলেদের তালিকা হালনাগাদ করণে সভা অনুষ্ঠিত

চরফ্যাশন আদালত ভবনের সামনে প্রবাসীকে মারধর

চরফ্যাশন আদালত ভবনের সামনে প্রবাসীকে মারধর

ভোলায় সর্জান পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র

ভোলায় সর্জান পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র

ভোলায় জনপ্রিয় হচ্ছে নাগা মরিচের চাষ

ভোলায় জনপ্রিয় হচ্ছে নাগা মরিচের চাষ

মনপুরার টানা বৃষ্টিতে জলাবদ্ধতা চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা

মনপুরার টানা বৃষ্টিতে জলাবদ্ধতা চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা

তজুমুদ্দিনে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তার ভিডিও ভাইরাল , থানায় মামলা আটক ৪

তজুমুদ্দিনে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তার ভিডিও ভাইরাল , থানায় মামলা আটক ৪

স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান

৬ দিনের বিরতির পর সংসদ অধিবেশন শুরু, চলছে প্রশ্নোত্তর পর্ব

৬ দিনের বিরতির পর সংসদ অধিবেশন শুরু, চলছে প্রশ্নোত্তর পর্ব

আরও...