অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৮ই জুলাই ২০২৬ | ২৪শে আষাঢ় ১৪৩৩

সাংবাদিক মহীউদ্দিন আহমদের ৫৯তম মৃত্যুবার্ষিকী আগামী শুক্রবার

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২০শে ডিসেম্বর ২০২৩ বিকাল ০৪:০৫

remove_red_eye

৩২৫

আগামী ২২ ডিসেম্বর শুক্রবার বিপ্লবী সাংবাদিক মহীউদ্দিন আহমদ’র ৫৯ তম মৃত্যুবার্ষিকী। 
তিনি ১৯৬৪ সালের এইদিনে মাত্র ৫৪ বছর বয়সে কুমিল্লা জেলার পয়ালগাছা চৌধুরী বাড়ির নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।
দীর্ঘ ২৭ বছর সাংবাদিক ও সাহিত্যিকের জীবনে মহীউদ্দিন আহমদ অধূনালুপ্ত দৈনিক ইনসাফ, দৈনিক আমার দেশ, অর্ধ সাপ্তাহিক নবনূর, সাপ্তাহিক জেহাদ, পাক্ষিক মোছলমান, মাসিক শতদল ও মাসিক তরুণ পত্রিকার সম্পাদক ছিলেন।
এছাড়াও, যুগ্ম ও বার্তা সম্পাদক পদে তিনি দৈনিক কৃষক, দৈনিক প্রত্যয়, দৈনিক নবযুগ, দৈনিক জিন্দেগী, দৈনিক মিল্লাত ও দৈনিক চাষীর সঙ্গে যুক্ত ছিলেন। চল্লিশের দশকে এই বিপ্লবী ‘কালপুরুষ’ নামে অধিক পরিচিত ছিলেন লেখা-লেখির কারণে। বিশেষকরে উপ-সম্পাদকীয় ও কলাম লেখক হিসেবে তিনি খুবই জনপ্রিয় ছিলেন। জন্মসূত্রে জমিদার হলেও মহীউদ্দিন আহমদ’র বিপ্লবী আন্দোলনের কারণে তার জমিদারী নিলামে চলে যায়।
১৯৪৭ সালের পর পাকিস্তান শাসন ব্যবস্থার কঠোর সমালোচনা করে তিনি একাধিকবার কারাবরণ করেন। এসময় ডিক্লারেশন বাতিল করা হল তার ‘দৈনিক ইনসাফ’ পত্রিকার। বাজেয়াপ্ত করা হলো তার বংশালের ছাপাখানাসহ বেশ কিছু গ্রন্থ।
প্রয়াত সাংবাদিক এ বি এম মূসা বলতেন, মাত্র ১৯ বছর বয়সে তিনি মহীউদ্দিন আহমদ সম্পাদিত ‘দৈনিক ইনসাফ’ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতার জগতে প্রবেশ করেন এবং ওই পত্রিকাটি এদেশের বাংলা সংবাদপত্রে আধুনিকতার সূত্রপাত ঘটিয়েছে।
মহীউদ্দিন আহমদ’র গ্রন্থসমূহের মধ্যে সেরা কাব্যগ্রন্থ ছিল-‘স্বপ্নরেখা’ ও ‘ব্যথার গান’। উপন্যাস-‘মধুচক্র’। ‘বজ্রশক্তি’ সাহিত্য সিরিজ ও ‘সবজান্তা’ কিশোর সাহিত্য সিরিজের ৫০টি গ্রন্থ। এছাড়াও ‘রয় চ্যাপম্যান অ্যান্ডুজ’র অনুবাদে লিখেছেন-‘সেকালের আজব জানোয়ার’ সিরিজ।
উল্লেখ্য, বিপ্লবী সাংবাদিক মহীউদ্দিন আহমদ বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিনিয়র সাংবাদিক ও ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ’র (ওয়াইজেএফবি) সভাপতি এবং ফেনী সাংবাদিক ফোরাম ঢাকা’র সভাপতি কাজি গোলাম আলাউদ্দিন (তানভীর আলাদিন)-এর নানা।

সুত্র বাসস

চরফ্যাশন-মনপুরায় স্পিকার ও ভূমিমন্ত্রীর যৌথ সফরের ঘোষণা

চরফ্যাশন-মনপুরায় স্পিকার ও ভূমিমন্ত্রীর যৌথ সফরের ঘোষণা

ভোলা ও লালমোহনে সিএনজি চালকদের মানববন্ধন প্রতিবাদ সভা রাস্তা অবরোধ

ভোলা ও লালমোহনে সিএনজি চালকদের মানববন্ধন প্রতিবাদ সভা রাস্তা অবরোধ

চরফ্যাশনে জেলেদের তালিকা হালনাগাদ করণে সভা অনুষ্ঠিত

চরফ্যাশনে জেলেদের তালিকা হালনাগাদ করণে সভা অনুষ্ঠিত

চরফ্যাশন আদালত ভবনের সামনে প্রবাসীকে মারধর

চরফ্যাশন আদালত ভবনের সামনে প্রবাসীকে মারধর

ভোলায় সর্জান পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র

ভোলায় সর্জান পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র

ভোলায় জনপ্রিয় হচ্ছে নাগা মরিচের চাষ

ভোলায় জনপ্রিয় হচ্ছে নাগা মরিচের চাষ

মনপুরার টানা বৃষ্টিতে জলাবদ্ধতা চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা

মনপুরার টানা বৃষ্টিতে জলাবদ্ধতা চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা

তজুমুদ্দিনে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তার ভিডিও ভাইরাল , থানায় মামলা আটক ৪

তজুমুদ্দিনে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তার ভিডিও ভাইরাল , থানায় মামলা আটক ৪

স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান

৬ দিনের বিরতির পর সংসদ অধিবেশন শুরু, চলছে প্রশ্নোত্তর পর্ব

৬ দিনের বিরতির পর সংসদ অধিবেশন শুরু, চলছে প্রশ্নোত্তর পর্ব

আরও...