বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২০শে ডিসেম্বর ২০২৩ বিকাল ০৪:০৪
২০৮
গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।
মঙ্গলবার কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে একটি আনন্দ মিছিলের মধ্যে দিয়ে দলীয় নেতা-কর্মীরা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করেন।
এ সময় শেখ হাসিনার নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মো. শহীদ উল্লা খন্দকার, কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, মো. কামাল হোসেন শেখ, ইউপি চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, মাজাহারুল আলম পান্না, যজ্ঞেশ্বর বৈদ্য অনুপ, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন খান, হান্নান শেখসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, কোটালীপাড়া হচ্ছে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্বাচনী এলাকা। এখানে প্রচারণার জন্য তাঁর কখনো আসার প্রয়োজন হয় না। তাঁর পক্ষে এখানকার দলীয় নেতা- কর্মীরাই প্রচার প্রচারণা চালায়। আজ থেকে আমরা এই প্রচার প্রচারণা আনুষ্ঠানিক ভাবে শুরু করলাম। আগামী ৫ জানুয়ারী পর্যন্ত এ প্রচার প্রচারণা চলবে। আমরা ভোটারের বাড়ি বাড়ি গিয়ে বঙ্গবন্ধুর প্রতীক নৌকায় ভোট চাইব। শেখ হাসিনাকে বিপুল ভোটে জয়ী করতে আমরা সর্বাত্মক প্রচার-প্রচারণা চালাব।
সুত্র বাসস
ভোলায় ৪ দিন ব্যাপী স্কয়ারের ফ্রি হেলথ ক্যাম্পে চিকিৎসা সেবা শুরু
যে হাটে বিক্রি হয় মানুষের হাড়ভাঙা শ্রম
দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে ভোলায় তেলের সংকটে নদীতে নামতে পারছেন না জেলেরা
ভোলায় বারি মুগ ডালের কৌশল শীর্ষক মাঠ দিবস পালিত
ভোলায় নানান আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
মনপুরায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
চরফ্যাশন জাতীয় আইনগত সহায়তা দিবসে পালিত
ভোলার পশ্চিমাঞ্চলে তেঁতুলিয়া নদীর ভাঙনের মুখে শতাধিক পরিবার
চ্যানেল ওয়ানের আনুষ্ঠানিক পূর্ণযাত্রা ভোলায় প্রত্যাশা আর সম্ভাবনার বার্তা
ভোলায় ৪ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক